
ফিফা র্যাঙ্কিংয়ে বুরকিনা ফাসোর অবস্থান ৬২ নম্বরে। সেখানে দুইয়ে আছে আর্জেন্টিনা। আফ্রিকান দলটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে র্যাঙ্কিংয়ের এই ব্যবধানটা মাঠের খেলাতেও স্পষ্ট করে দেখাল লা আলবিসেলেস্তেরা। এমন দাপুটে জয়ের পর শক্তিশালী দলের বিপক্ষে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বিরতিতে তুলনামূলক নিচের সারির দলের বিপক্ষে খেলছে আর্জেন্টিনা। যেটা বিশ্বকাপ বা অন্য কোনো টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তবে সূচির কঠিন বাস্তবতায় যে কিছু করার নেই, সেটাই মনে করিয়ে দিলেন স্কালোনি।
বুরকিনা ফাসোর বিপক্ষে গোল উৎসবের পর স্কালোনি বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চাই। তবে প্রতিপক্ষ যে-ই হোক, আমরা সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলি। শেষ পর্যন্ত বিষয়টি আপেক্ষিক। সমস্যা হলো, বিকল্প খুব বেশি নেই। কারণ, সব দলই নিজেদের সূচি নিয়ে ব্যস্ত।’
শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকলেও বুরকিনা ফাসোর বিপক্ষে এই জয়কেও গুরুত্বপূর্ণ মনে করছেন স্কালোনি, ‘ম্যাচের প্রথমার্ধ ভালো ছিল। আমরা বেশ গুরুত্বের সঙ্গেই খেলেছি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়ে তরুণদের খেলার সুযোগ দিয়েছি। তাদেরও মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। সব মিলিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’
বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় মাঠে নামার সুযোগ পেয়েছেন। তাঁদের পারফরম্যান্সে আশাবাদী স্কালোনি। তরুণদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে ধীরে ধীরে তৈরি করতে চান তিনি।
স্কালোনি বলেন, ‘সব তরুণ খেলোয়াড়ই দলে নতুন প্রাণশক্তি নিয়ে আসছে। জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য তাদের মধ্যে প্রবল আগ্রহও রয়েছে। লিওনেল ফ্লোরেসকে ধীরে ধীরে এগিয়ে নিতে হবে। ওর পাশাপাশি সব তরুণ খেলোয়াড়েরই যত্ন নিতে হবে আমাদের। তাদের কাঁধে কোনো বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়। আমাদের পক্ষ থেকে তাদের ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।’
আগামী ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হওয়ায় সে ম্যাচ ঘিরে আলাদা আবেগ কাজ করছে স্কালোনির মনে, ‘বুধবারের ম্যাচে সবাই আবেগাপ্লুত হয়ে পড়বেন বলে আমার মনে হচ্ছে। সে (মেসি) যখন মনুমেন্টালের মাঠে পা রাখবে, সেই মুহূর্তটি সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে। এমন একটি মুহূর্তের অংশ হতে পারছি বলে আমি কৃতজ্ঞ।’
মেসির বিদায় নিয়ে স্কালোনি আরও যোগ করেন, ‘সে আর থাকবে না। আর বিষয়টি শুধু ফুটবলীয় দিকের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাকে দলে পাওয়ার অনুভূতিটাই একেবারে অনন্য। ফুটবল মাঠে থেকে সে সতীর্থ, সমর্থক, এমনকি প্রতিপক্ষের ওপরও যে প্রভাব ফেলে, তেমনটা আমি আর কারও মধ্যে দেখিনি। আর এটাই আমি সবচেয়ে বেশি মিস করব।’

বাজে একটি রাত পার করল ক্রোয়েশিয়া। নেশনস লিগের স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ক্রোয়াটদের ফুটবল ইতিহাসে এটা সবচেয়ে বড় হার। তাদের বিধ্বস্ত করার পথে জোড়া গোল করেছেন হ্যারি কেইন ও বুকায়ো সাকা। এ ছাড়া জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স একবার করে জালের দেখা পান।
৩ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন লাউতারো মার্তিনেস। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করে লা আলবিসেলেস্তেদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার তিনে উঠে এসেছেন তিনি। এখন এই স্ট্রাইকারের ওপরে আছেন কেবল গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও লিওনেল মেসি।
২ ঘণ্টা আগে
২২ ডিসিপ্লিনে ১৮৭ ক্রীড়াবিদ, সঙ্গে কোচ ও কর্মকর্তা—বিশাল বহর নিয়ে জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েছিল বাংলাদেশ। তবে গেমসের পর্দা নামার পর প্রাপ্তির খাতায় জমা পড়েছে মাত্র একটি ব্রোঞ্জ। গেমস শুরুর আগে ক্রিকেট, কাবাডি, শুটিং ও আর্চারিকে পদকের সম্ভাব্য ডিসিপ্লিন হিসেবে সামনে রাখা হলেও সেই
৩ ঘণ্টা আগে
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
১৪ ঘণ্টা আগে