করোনার নতুন ধরন ওমিক্রনে আবারও টালমাটাল ক্রীড়াঙ্গন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে যা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এরইমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ স্থগিত হয়েছে। বিভিন্ন ক্লাবের ফুটবলার, কোচ, কোচিং স্টাফসহ একাধিকজন করোনা আক্রান্ত হয়েছেন। এই মৌসুমে প্রিমিয়ার লিগ শেষ করতে পারা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।
এ অবস্থায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন করোনা টিকা না নেওয়া কোনো ফুটবলারের সঙ্গে লিভারপুল চুক্তি করবে না। শুধু ক্লপ একা নন অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড, ক্রিস্টাল প্যালেসের কোচ প্যাট্রিক ভিয়েরাও এ বিষয়ে সহমত প্রকাশ করেছেন। তাঁদের মতে প্রিমিয়ার লিগে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, এখন করোনা ভ্যাকসিন একটি আবশ্যক বিষয় হয়ে পড়েছে।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, লিগের সঙ্গে যুক্ত ৬৮ শতাংশ ফুটবলার, কোচ এবং কোচিং স্টাফ করোনার দুই ডোজ টিকা নিয়েছে। তবু সোমবার রেকর্ড সংখ্যক লিগের সঙ্গে যুক্ত ৪২ জন আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে। এমন একটা অবস্থায় ক্লপ বলছেন, ‘আমরা এই মুহূর্তে কোনো ফুটবলারকে চুক্তিবদ্ধ করার পরিস্থিতিতে যাইনি। তবে আমি চিন্তা করেছি এবং দেখেছি চুক্তির ক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
একজন করোনা আক্রান্তের সংস্পর্শে পুরো দল এলোমেলো হয়ে যেতে পারে। তাই ভ্যাকসিন না নেওয়া একজন খেলোয়াড়কেও দলে ভেড়াতে চান না ক্লপ, ‘যদি কোনো ফুটবলারের ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে তিনি আমাদের সবার বিপদের কারণ। সবদিক চিন্তা করে এটা বলতেই হবে ভ্যাকসিন না নেওয়া ফুটবলারদের সঙ্গে লিভারপুলের চুক্তিবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২০ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে