
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
দুবাইয়ে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুজিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় আফগান বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। আফগান বোলারদের মধ্যে প্রথম হ্যাটট্রিক করেছিলেন রশিদ ২০১৯ সালের ফেব্রুয়ারি। পরবর্তী হ্যাটট্রিকের জন্য আফগানিস্তানকে অপেক্ষা করতে হয়েছে সাড়ে চার বছর। ২০২৩ সালের জুলাইয়ে সিলেটে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আফগান পেসার করিম জানাত। দুবাইয়ে গত রাতে আড়াই বছর পর আফগান বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন মুজিব।
মুজিব দুবাইয়ে গত রাতে হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে। অষ্টম ওভারের পঞ্চম বলে এভিন লুইসকে (১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে আফগান স্পিনার বোল্ড করেছেন জনসন চার্লসকে (০)। মাঝে দীর্ঘ একটা সময় মুজিবকে বোলিংয়ে আনেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ১৫তম ওভারের প্রথম বলে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে মুজিব তুলে নিলেন হ্যাটট্রিক। একই ওভারের তৃতীয় বলে কোয়েন্টিন স্যাম্পসনকে বোল্ড করেছেন মুজিব।
মুজিবের হ্যাটট্রিকের রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আফগানিস্তান। তবে হ্যাটট্রিক যে করে ফেলেছেন, সেটা প্রথমে বুঝতে পারেননি বলে জানিয়েছেন মুজিব। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান স্পিনার বলেন, ‘সিরিজ জয়ের জন্য সবাইকে অভিনন্দন। হ্যাটট্রিক করে খুশি। জানতামই না যে হ্যাটট্রিক পাওয়ার মতো অবস্থায় ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ দারুণ দল। বিশ্বকাপের আগে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। দুবাইয়ে আজই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।
আফগানিস্তানের একমাত্র বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের কীর্তিটা শুধু রশিদ খানেরই। কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, শেন গেটকেট, সিমি সিং—২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পরপর চার বলে আয়ারল্যান্ডের এই চার ব্যাটারের উইকেট নিয়েছিলেন রশিদ। সেই ম্যাচ আফগানরা জিতেছিল ৩২ রানে। তবে ২০২৩ সালের জুলাইয়ে সিলেটে জানাতের হ্যাটট্রিকের পরও বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি আফগানিস্তান। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ—বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট নিয়েছিলেন জানাত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হ্যাটট্রিক
প্রতিপক্ষ ভেন্যু সাল
রশিদ খান* আয়ারল্যান্ড দেরাদুন ২০১৯
করিম জানাত বাংলাদেশ সিলেট ২০২৩
মুজিব উর রহমান ওয়েস্ট ইন্ডিজ দুবাই ২০২৬
*চার বলে চার উইকেট নিয়েছিলেন রশিদ খান।

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড সিক্সটিনের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বার্সেলোনার। সেন্ট জেমস পার্কে গিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। পূর্ণ তিন পয়েন্ট না পেলেও মন খারাপ করছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। বরং খুশিই থাকছেন তিনি।
৩৭ মিনিট আগে
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে। দুই দলের প্রথম ওয়ানডে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া ফুটবলেও আজকের দিনটি ভীষণ ব্যস্ত যাবে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠ
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগে