
প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
এবারের নেশনস লিগে জার্মানি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেভাগেই। ইউরোপা পার্ক স্টেডিয়ামে গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। এই ম্যাচেই জার্মানি গুণে গুণে দিল ৭ গোল। বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে ৬ বছরের উয়েফা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল জার্মানি। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগে লিগ ‘এ’-এর গ্রুপ ‘থ্রি’তে পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানরা। সেভেন আপের ম্যাচে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও টিম ক্লেইনডিয়েনস্ট। জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজ, লিরয় সানে একটি করে গোল করেন।
ইউরোপা-পার্ক স্টেডিয়ামে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩ মিনিটে ক্লেইনডিয়েনস্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা। তাতে আন্তর্জাতিক ফুটবলে গোলের হালখাতা খুললেন ক্লেইনডিয়েনস্ট। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে জার্মানিরা। যেখানে ৩৭ মিনিটে গোল করেন হ্যাভার্টজ।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান ৫-০ করে জার্মানি। ৫০ থেকে ৫৭-৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন উইর্টজ। হেক্সা পূরণ করতে জার্মানদের এরপর ১০ মিনিটও লাগেনি। ৬৬ মিনিটে গোলটি করেন সানে। ম্যাচের সপ্তম গোলটি এসেছে ক্লেইনডিয়েনস্টের পা থেকে। ৭৯ মিনিটে আন্টোনিও রুডিগারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ক্লেইনডিয়েনস্ট। ম্যাচে এটা ক্লেইনডিয়েনস্টের দ্বিতীয় গোল। আন্তর্জাতিক ফুটবলে ৩ ম্যাচে ২ গোল করেন ২৯ বছর বয়সী জার্মান স্ট্রাইকার। ১১ অক্টোবর বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল ক্লেইনডিয়েনস্টের।
সবশেষ জার্মানি কোনো দলকে সেভেন আপ উপহার দিয়েছিল ২০২১ সালে। তিন বছর আগে প্রীতি ম্যাচে লাটভিয়ার বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল জার্মানরা। সেবার সানে, টিমো ভেরনার, সার্জ ন্যাবরি, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ান, রবিন গোসেনস-এই ৬ জার্মান একটি করে গোল করেছিলেন। লাটভিয়ার একমাত্র গোলটি করেছিলেন দলটির মিডফিল্ডার অ্যালেক্সেস স্যাভেলজেভ।

৩৯ দিনের বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলার-কোচরা যাঁর যাঁর দেশে ফিরেছেন।একের পর এক শিরোপা জেতা আর্জেন্টিনা এবার নিউজার্সির ফাইনালে মুখ থুবড়ে পড়েছে। দেশে ফেরার পর লিওনেল স্কালোনিকে সংবাদমাধ্যমের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এক পর্যায়ে তিনি খেপে গিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়েছেন।
৮ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার তিন দিন হয়ে গেছে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এখনো শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে আলাপ-আলোচনা। বিশেষ করে ফাইনালের আগমুহূর্তে লিওনেল মেসি কী বলছিলেন, তা নিয়ে এখনো চলছে চর্চা।
১ ঘণ্টা আগে
খেলোয়াড় দলবদলে ইউরোপীয় ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে নিয়মিতই। আজ এক ফুটবলারকে মোটা অঙ্কের টাকায় কিনলেও সেই রেকর্ড যে দীর্ঘস্থায়ী হয়, ব্যাপারটা তা নয়। এইতো মাত্র এক মাসের ব্যবধানেই চেলসি ইংল্যান্ডের তারকা ফুটবলারকে প্রায় ২ হাজার কোটি টাকায় কিনে গড়ল নতুন রেকর্ড।
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
২ ঘণ্টা আগে