
বিশ্বকাপ অভিযানের শুরুতেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক যেমন আলোচনায় ছিল, তেমনি বিতর্কের জন্ম দিয়েছে প্রথমার্ধের একটি ট্যাকলও। ওই ঘটনায় আর্জেন্টাইন অধিনায়কের লাল কার্ডের দাবি তুলেছিলেন আলজেরিয়ার খেলোয়াড়েরা। তবে রেফারিং বিশ্লেষক পিসি অলিভেইরার মতে, ঘটনাটি লাল কার্ডের পর্যায়ে পড়েনি।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচটিতে আর্জেন্টিনাকে জেতানোর পাশাপাশি বেশ কিছু রেকর্ডও গড়েছেন মেসি। তবে বিতর্কিত ট্যাকলের কারণে কিছুটা সমালোচিতও হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৩০ মিনিটে সেই বিতর্কিত ঘটনাটি ঘটে। আক্রমণভাগে একটি পাস ভুল করার পর বল চলে যায় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির কাছে। বল নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় মেসির ট্যাকলে তাঁর ডান পায়ের কাফে আঘাত লাগে।
আঘাত পাওয়ার পর ব্যথায় কাতর মান্দি সঙ্গে সঙ্গে মেসির বিরুদ্ধে লাল কার্ডের দাবি জানান। আলজেরিয়ার অন্য খেলোয়াড়েরাও একই দাবি তোলেন। কিন্তু পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও কোনো কার্ড দেখাননি। ভিএআরের সহায়তা না নিয়ে খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নেন তিনি, যা নিয়ে আলজেরিয়ানদের মধ্যে অসন্তোষ দেখা যায়।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে নিজের ব্যাখ্যা দেন ব্রাজিলের গ্লোবোর রেফারিং বিশ্লেষক অলিভেইরা। তাঁর মতে, মেসির ট্যাকলটি হলুদ কার্ড পাওয়ার মতো হলেও লাল কার্ডের মতো গুরুতর ছিল না। অলিভেইরা বলেন, ‘এই ট্যাকলের জন্য হলুদ কার্ড প্রাপ্য ছিল। এটি ছিল বেপরোয়া চ্যালেঞ্জ, যা ফুটবলের আইন অনুযায়ী এমন একটি পদক্ষেপ, যেখানে খেলোয়াড় প্রতিপক্ষের জন্য সম্ভাব্য ঝুঁকি বা পরিণতি বিবেচনা করে না। ট্যাকলটির তীব্রতা ছিল মাঝারি পর্যায়ের। লাল কার্ড দেখানোর মতো অতিরিক্ত শক্তি বা সহিংসতা এতে ছিল না।’

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরিকোস্ট। ফিক্সিংয়ের অভিযোগে কানাডায় প্রবেশের অনুমতি না পাননি দলটির এলিয়ে ওয়াহি। ফলে পরশু জার্মানির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না আইভরি কোস্টের ফরোয়ার্ড।
৩৮ মিনিট আগে
নিউ জার্সিতে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ড্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল দলকে নিয়ে চলছে সমালোচনা। স্টেডিয়ামের দর্শকদের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন। তবে পরশু বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলার আগে সুখবর পেয়েছে সেলেসাওরা।
১ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল দল এখন ব্যস্ত যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে। সুস্থ থাকলে হয়তো কার্লোস আলবার্তো পেরেইরা এখন উপভোগ করতেন বিশ্বকাপে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের খেলা। কিন্তু পেরেইরার যে সেই সৌভাগ্য নেই। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছ
২ ঘণ্টা আগে
৪-২ গোলে জয়ের চেয়ে আর কী ভালোভাবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারত! ডালাসে গত রাতে হ্যারি কেইনের জোড়া গোলে ওলটপালট হয়েছে বিশ্বকাপের রেকর্ড বইয়ের পাতা। কিন্তু এমন দুর্দান্ত শুরুর পরও অসন্তুষ্ট ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এই ঘটনায় ফিফার হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে