মানুষ মরে গেলেও পৃথিবীর কোনো কিছুই সে সঙ্গে নিয়ে যেতে পারে না। অর্থকড়ি, বাড়িগাড়ি সবই থেকে যায় এই দুনিয়াতে। গতকাল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে মৃত্যুবরণ করলেও রেখে গেছেন হাজার কোটি টাকার বেশি সম্পদ।
সেলিব্রেটি নেট ওর্থ নামের এক ওয়েবসাইট পেলের সম্পদের হিসাব জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, মৃত্যুকালে পেলে রেখে গেছেন ১০০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি ১০২৬ কোটি ৭০ লাখ ৪৭ হাজার টাকা) সম্পদ। আর অধিকাংশ অর্থই তিনি উপার্জন করেছেন তার ফুটবল ক্যারিয়ার শেষে। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় পেলের। সান্তোসের হয়ে ১৯৫৬ সালে খেলা শুরু করেন এবং প্রথম ম্যাচেই গোল করেছিলেন। ঠিক তার পরের বছর ব্রাজিলের পুরো পেশাদার লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছিলেন।
১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল-ইতালি ফাইনাল ম্যাচের আগের ঘটনা। স্নিকার পড়ার জন্য খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে রেফারিকে থামিয়ে দিয়েছিলেন পেলে। সবারই আগ্রহ ছিল পেলের স্নিকারের দিকে এবং পেলে পুমার স্নিকার পরেছিলেন। বারবারা স্মিট তার স্নিকার অয়ারস বইতে লিখেছিলেন, স্নিকার পরার জন্য ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (১ কোটি ২৪ লাখ বাংলাদেশি টাকা) পেয়েছিলেন। পরের ৪ বছরে পেয়েছিলেন ১ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকা ১ কোটি লাখ ১৬ হাজার)। বর্তমানের চেয়ে অতীতে ফুটবলে অত টাকা-পয়সা না থাকলেও পেলে মোটা অঙ্কের টাকাই পেতেন। নিউইয়র্ক কসমোসের সঙ্গে প্রতি বছর ২.৮ মিলিয়ন ডলারের (বাংলাদেশি ২৯ কোটি টাকা) চুক্তি হয়েছিল। কসমোসের সঙ্গে চুক্তি হয়েছিল তিন বছরের (বাংলাদেশি ৮৭ কোটি টাকা)।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
৬ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৮ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৯ ঘণ্টা আগে