নিজেদের নামের পাশে মেজর কোনো শিরোপা নেই ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপে সেই সুযোগ এসেছিল, কিন্তু ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়ায় তা আর হয়নি। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছে তারা।
নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে নেশনস লিগের ফাইনালে ওঠায় সেই সুযোগ পাচ্ছে ক্রোয়েশিয়া। সুযোগটি হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন কোচ লাতকো দালিচ। তাঁর চাওয়া এবার স্বর্ণ।
গতকাল ফাইনাল নিশ্চিত হওয়ার পর এমনটি জানিয়েছেন দালিচ। তিনি বলেছেন, ‘আমাদের ব্রোঞ্জ ও সিলভার দুটিই আছে। এবার স্বর্ণ জিততে হবে, যেন গল্পটি শেষ করতে পারি।’
সেমিফাইনালের জয়কে ক্রোয়াট জনগণকে উৎসর্গ করেছেন দালিচ। ৫৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটি ক্রোয়েশিয়ান জনগণের জন্য একটি জয়, আমরা নেদারল্যান্ডসকে তাদের সমর্থকদের সামনে হারিয়েছি, ক্রোয়েশিয়ার আরও একটি পদক পেতে যাচ্ছে।’
গতকাল দুই দলের মধ্যে দুর্দান্ত এক সেমিফাইনাল হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে বিজয়ের হাসি লুকা মদরিচরাই হেসেছে। নিজেদের মাঠে শুরুটা অবশ্য ডাচরাই করেছিল। ৩৪ মিনিটে ডোনিয়েল মালেনের গোলে এগিয়ে গিয়েছিল তারা। প্রথমার্ধ এই ফরোয়ার্ডের গোলেই শেষ হয়। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। ৫৫ মিনিটে দলকে পেনাল্টি থেকে সমতায় ফেরান আন্দ্রিজ কামারিচ।
৭২ মিনিটে এগিয়েও যায় ক্রোয়েশিয়া। মারিও পাসালিচের গোলে যখন জয় দেখছিল ক্রোয়েশিয়া ঠিক সে সময়ই শেষ মুহূর্তে ডাচদের সমতায় ফেরান নোয়া ল্যাং। ম্যাচের যোগ করা সময়ের ৬ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার।
এরপর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ৯৮ মিনিটে ব্রুনো পেতকোভিচের গোলে আবারও এগিয়ে যায় ক্রোয়াটরা। আর ১১৬ মিনিটে পেনাল্টিতে ডাচদের জালে শেষ গোলটি দিয়ে ম্যাচ শেষ করে দেন লুকা মদরিচ। আজ রাতে স্পেন-ইতালির মধ্যে যে দল জিতবে, তাদের বিপক্ষে ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে খেলবেন হামজা-শমিতরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টির দলে তিন পেসার মোস্তাফিজুর রহমাান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমানে সমানে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। মরুর দেশে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হতে পারে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগে