
সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই মারা গেছেন দিয়োগো জোতা। লিভারপুল তারকা ফরোয়ার্ডের অকালমৃত্যুতে ফুটবলজগতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জামাল ভূঁইয়াসহ অনেক তারকারা।
বিয়ের মাত্র ২ সপ্তাহ পর এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জোতার জীবন। মৃত্যুর আগে ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, পর্তুগালের জার্সিতে নেশনস লিগ—এই দুটি মেজর শিরোপা জিতেছেন তিনি। তাঁকে নিয়ে দেওয়া এক শোকবার্তায় জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘শান্তিতে থেকো দিয়োগো জোতা (১৯৯৬-২০২৫)। কদিন আগে সে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছে। পর্তুগালের হয়ে জিতেছে নেশনস লিগ। তার ভাইসহ সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। তার ভাইও ছিল ফুটবলার।’
লিভারপুলের হয়ে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি। তাঁর মৃত্যুতে লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দিয়োগো জোতার মৃত্যুর খবর শুনে সত্যিই ভেঙে পড়েছি। তার স্ত্রী রুত ও তিন সন্তানের প্রতি সমবেদনা রয়েছে।’ ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘দিয়েগো জোতা ও তার ভাইয়ের মৃত্যুর সংবাদ সত্যিই হৃদয়বিদারক। তার পরিবারের জন্য আমার থেকে ভালোবাসা ও শুভকামনা থাকবে।’
পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তাঁর দুটি শিরোপা রয়েছে। ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগ জয়ের কীর্তি রয়েছে তাঁর। শোকবার্তায় পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পুরো পর্তুগিজ ফুটবল দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে ভেঙে পড়েছে। আজ সকালে তারা মারা গেছে। পর্তুগিজ জাতীয় দলের হয়ে দিয়োগো জোতা প্রায় ৫০টার মতো ম্যাচ খেলেছে।অসাধারণ এক মানুষ ছিল সে। সতীর্থ, প্রতিপক্ষ তাকে অনেক সম্মান করত।’
জোতার অকাল মৃত্যু মানতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সিআর সেভেন লিখেছেন, ‘কোনো মানে হয় না। জাতীয় দলে একসঙ্গে ছিলাম। কদিন আগে তোমার বিয়ে হয়েছে। তোমার পরিবারের প্রতি, আপনার স্ত্রী এবং সন্তানদের প্রতি, আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের বিশ্বের সমস্ত শক্তি কামনা করছি। আমি জানি তুমি সবসময় তাদের সাথে থাকবে। শান্তিতে ঘুমাও দিয়োগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা আজ জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে।

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৪ ঘণ্টা আগে