রূপকথার গল্প লিখে ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি। আর্সেনাল, দুই ম্যানচেস্টার সিটি এবং ইউনাইটেডের মতো দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের সেরার মুকুট পরেছিল তারা। তবে সর্বশেষ মৌসুমে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে তাদের।
প্রিমিয়ার লিগের শেষ তিন দলের একটি হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে যেতে হয়েছে লেস্টার সিটিকে। হতাশাটা অবশ্য দীর্ঘ হতে দেননি জেমি ভার্ডি-হামজা চৌধুরীরা। এক মৌসুম পরেই আবারও ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রত্যাবর্তন হয়েছে তাদের।
গতকাল কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৪-০ গোলে লিডস ইউনাইটেড বিধ্বস্ত হলে ফেরার সুখবরটি নিশ্চিত হয় লেস্টারের। প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ায় খুশির ঢল নেমেছে লেস্টারের ড্রেসিংরুমে। নেচে-গেয়ে খুশির সংবাদটি উদ্যাপন করেছে তারা। অন্যদিকে দর্শক-সমর্থকেরা রাস্তায় নেমে লেস্টারের জার্সি গায়ে পতাকা হাতে উদ্যাপন করছে।
অবশ্য লিডস জিতলেও প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ থাকত লেস্টারের। এর জন্য নিজেদের শেষ দুই ম্যাচ জিততেই হতো তাদের। এখন আগামী দুই ম্যাচে জয় না পেলেও প্রিমিয়ার লিগে ফেরাটা নিশ্চিত তাদের। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে তারা। অন্যদিকে মৌসুমের এক ম্যাচ বাকি আছে দুইয়ে থাকা লিডসের। তাদের বর্তমান পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০।
শেষ ম্যাচে জয় পেলেও তাই লেস্টারকে পেছনে ফেলার সুযোগ নেই লিডসের। তবে তিনে থাকা ইপসউইচের সুযোগ রয়েছে লেস্টারকে টপকে যাওয়ার। আর সেটা করতে পারলে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে প্রিমিয়ার লিগেও সুযোগ পাবে তারা। এর জন্য অবশ্য শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। ৪৩ ম্যাচে ইপসউইচের বর্তমানে পয়েন্ট ৮৯।
এখন প্রিমিয়ার লিগে কোন দল লেস্টারের সঙ্গে সরাসরি সুযোগ পাবে সেটাই দেখার বিষয়। শেষ ম্যাচে যদি লিডস জয় পায়, তাহলে ইপসউইচকে কমপক্ষে দুই ম্যাচ জিততে হবে। অন্যথায় প্লে অফ খেলে পুনরায় সুযোগ নিতে হবে শীর্ষ লিগে খেলার। আর লিডস জিততে না পারলে এক ম্যাচ জিতলেই চলবে ইপসউইচের। তখন পয়েন্ট তালিকার তিনে নেমে যাওয়া লিডসকে বাকি চার, পাঁচ ও ছয় নম্বর দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে