চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর খেলা শেষ হয়েছে বুধবার দিবাগত রাতে। দুই লেগের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আট দল। এরা সবাই এখন সেমিফাইনালের উঠার মিশনে মাঠে নামবে। এরই মধ্যে শেষ আটের লাইন-আপ চূড়ান্ত হয়েছে।
বার্সেলোনা এবং লিভারপুলের সঙ্গে বুধবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখ এবং আতলেতিকো মাদ্রিদের। এর আগে শেষ আটের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, স্পোর্টিং লিসবন এবং পিএসজি। লাইন-আপ বলছে, সেমিফাইনালে উঠার মিশনে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এবং প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে।
কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পিএসজি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি লিভারপুলকে। তবে তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে খেলতে হবে বার্সাকে; শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বদেশী ক্লাব আতলেতিকো। সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাব লিসবনের বিপক্ষে খেলবে মিকেল আর্তেতার দল।
একনজরে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ
কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি-লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্টিং লিসবন-আর্সেনাল
কোয়ার্টার ফাইনাল ১ এবং ২-এর জয়ী দল প্রথম সেমিফাইনালে মাঠে নামবে। শেষ চারের দ্বিতীয় ম্যাচ হবে কোয়ার্টার ফাইনাল ৩ এবং ৪-এর জয়ী দলের মধ্যে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে নিজেদের ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে দেখা হবে বার্সা এবং আর্সেনালের।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা হবে ৭ ও ৮ এপ্রিল। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের দুই লেগ হবে ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে। এরপর বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ৩০ মে ফাইনাল দিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের পর্ব শেষ হবে।

আগামী ৩১ মার্চ নিজেদের মাঠে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেই দলের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।
১ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে ভারতীয় দলের বাইরে আছেন ইয়ুজবেন্দ্র চাহাল। আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সেরাটা দিতে চান এই তারকা লেগস্পিনার। তার আগে জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন তিনি।
১ ঘণ্টা আগে
প্রথম লেগের পারফরম্যান্সের হতাশা ঝেড়ে নিজেদের সেরাটাই দেখাল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। এরপরও গা ছাড়া ভাব নিয়ে থাকতে চান না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক।
৩ ঘণ্টা আগে
মেহেদী হাসান মিরাজের এবারের ঈদ ঢাকাতেই করার পরিকল্পনা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ছুটিতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ১৫ মার্চ সিরিজের শেষ ম্যাচের রাতেই সৌদি আরবে পবিত্র ওমরাহ করত গেছেন মিরাজ। ফেরার কথা আজ। ২২ মার্চ মালয়েশিয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে মিরাজের।
৩ ঘণ্টা আগে