
প্রথম লেগের পারফরম্যান্সের হতাশা ঝেড়ে নিজেদের সেরাটাই দেখাল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। এরপরও গা ছাড়া ভাব নিয়ে থাকতে চান না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক।
চ্যাম্পিয়নস লিগের আগের পর্ব থেকে বার্সার বিদায় হয়েছিল সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে। গ্রুপ পর্ব এবং রাউন্ড অব সিক্সটিন শেষে এবার শেষ আটে পৌঁছে গেছে তারা। ৮-৩ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পা রাখলেও শিষ্যদের চ্যাম্পিয়নস লিগের চরম বাস্তবতা মাথায় রেখে এগোতে বলছেন তিনি। এই প্রতিযোগিতায় যেকোনো দিনই যে অঘটন ঘটতে পারে, সেটাই বোঝাতে চাইলেন বার্সা কোচ।
চ্যাম্পিয়নস লিগে বার্সাকে ফেভারিট হিসেবে দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এটা চ্যাম্পিয়নস লিগ, এখানে সহজ কোনো ম্যাচ নেই। আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’
নিজেদের মাঠে বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি এবং রাফিনহা। এ ছাড়া একবার করে স্কোরশিটে নাম লেখান মার্ক বারনাল, লামিনে ইয়ামাল এবং ফেরমিন লোপেজ। প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও সব মিলিয়ে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ফ্লিক, ‘দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণ খেলেছে। প্রথমার্ধটা আমাদের জন্য ছিল খুবই কঠিন। তৃতীয় গোলটি আমাদের অনেক সাহায্য করেছে। বিরতিতে আমরা বলেছিলাম, সমাধান হলো সামনে এগিয়ে খেলা এবং নিজেদের খেলা খেলতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা সেটাই করেছি এবং এতে আমি খুব খুশি।’
নিউক্যাসলের বিপক্ষে বড় জয়ের দিনেও উন্নতির তাগিদ দিচ্ছেন ফ্লিক। তিনি বলেন, ‘আমরা ম্যাচটি বিশ্লেষণ করব এবং দেখব কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। রক্ষণে কিছু বিষয় ঠিক করতে হবে, আমরা সেটা জানি। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো ছিলাম। দ্বিতীয়ার্ধে তাদের আত্মবিশ্বাস আমার ভালো লেগেছে। আমাদের দলটা তরুণ, আর তাদের উন্নতি করা এবং প্রতিটি ম্যাচে নিজেদের আরও ভালো করার চেষ্টা দেখা আমার কাছে দারুণ লাগে।’
দলের মানসিকতার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘ছেলেদের মানসিকতা হলো—তারা প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসে। আমাদের একাডেমি (লা মাসিয়া) অসাধারণ কাজ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিযোগিতামূলক মানসিকতা, আর সেটা তাদের মধ্যে আছে।’

লম্বা সময় ধরে ভারতীয় দলের বাইরে আছেন ইয়ুজবেন্দ্র চাহাল। আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সেরাটা দিতে চান এই তারকা লেগস্পিনার। তার আগে জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন তিনি।
৮ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর খেলা শেষ হয়েছে বুধবার দিবাগত রাতে। দুই লেগের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আট দল। এরা সবাই এখন সেমিফাইনালের উঠার মিশনে মাঠে নামবে। এরই মধ্যে শেষ আটের লাইন-আপ চূড়ান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেদী হাসান মিরাজের এবারের ঈদ ঢাকাতেই করার পরিকল্পনা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ছুটিতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ১৫ মার্চ সিরিজের শেষ ম্যাচের রাতেই সৌদি আরবে পবিত্র ওমরাহ করত গেছেন মিরাজ। ফেরার কথা আজ। ২২ মার্চ মালয়েশিয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে মিরাজের।
২ ঘণ্টা আগে
অপেক্ষা ফুরাল লিওনেল মেসির। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন জাদুকর। ব্যক্তিগত মাইলফলকে দিনটা রঙিন হয়ে থাকলেও ফল কথা বলেনি মেসির দলের হয়ে।
৩ ঘণ্টা আগে