
শিরোপাজয়ের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে যাচ্ছে বাংলাদেশ। থিম্পুর উদ্দেশে আজ সকাল ৯টা ১০ মিনিটে দেশ ছাড়ার কথা যুব ফুটবলারদের।
বয়সভিত্তিক এই সাফে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ভারত। ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার আগের দিন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ সাইফুল বারী টিটু।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি হওয়ায় জয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল। এই ভারতের কাছে হেরেই গতবার অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ; হয়েছিল শিরোপাবঞ্চিত। নাজমুল বললেন, ‘অনূর্ধ্ব-১৬ সাফে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচ যেহেতু ভারতের বিপক্ষে, আমরা ওই ম্যাচটা ভালো করলে এগিয়ে থাকব। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আমাদের। প্রথম ম্যাচ জিতলে শেষ চারের পথে এগিয়ে যাব আমরা।’
সমুদ্র সমতল থেকে থিম্পুর উচ্চতা অনেক বেশি হওয়ায় স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব একটা সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তা ছাড়া, ভারতের সঙ্গে এক দিন বিরতি দিয়েই আবার মালদ্বীপের সঙ্গে ম্যাচ। গ্রুপের দুটি ম্যাচই খুব কম সময়ের মধ্যে হওয়ায় শারীরিক ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছেন কোচ সাইফুল বারী টিটু।
মোট ৭টি দল অংশ নিচ্ছে এবারের অনূর্ধ্ব-১৭ সাফে। অন্য চারটি দল হলো—ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন করেন লিওনেল মেসি। জানালেন, সেটি ছিল পুরো দলের জমে থাকা চাপ ও স্বস্তির বহিঃ
৩ মিনিট আগে
বিশ্বকাপের প্রতিটি আসরেই কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হয়েছে এমন এক তথ্য, যা শুনলে সবারই চোখ কপালে উঠবে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবারের বিশ্বকাপে সফল ড্রিবলের সংখ্যায় ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।
১ ঘণ্টা আগে
উত্তেজনায় ঠাঁসায় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কেপ ভার্দেকে হারিয়ে সেরা ৩২-এর বাধা অতিক্রম করলেও একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলর ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলছে না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসদের জন্য।
২ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ব্রাজিল। সেই ম্যাচের পর প্রশংসার পাশাপাশি প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে বেশ। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে সেসব নিয়ে পরিষ্কার উত্তর দিলেন ডন কার্লো।
৩ ঘণ্টা আগে