
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে বিয়ে হয়েই গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে আর্জেন্টিনার জামাই বনে গেলেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
রোনালদো-জর্জিনার ১০ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল গত রাতে। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় তাঁরা গাঁটছড়া বেঁধেছেন। তাঁদের পাঁচ সন্তান বিয়েতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সময় গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা গেছে, জর্জিনার হাতের ওপর হাত রেখেছেন তিনি। দুজনেই আংটি পরেছিলেন। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ দুটি শব্দ পোস্ট করে সেটার মাঝে ভালোবাসার ইমোজি দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সামাজিক মাধ্যমে এই ছবি পোস্টের ৩০ মিনিটের মধ্যেই সেখানে ৩০ লাখেরও বেশি লাইক পড়ে যায়।
সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে গত বছরের ১১ আগস্ট রোনালদো-জর্জিনা নিজেদের বাগদত্তা হওয়ার খবর জানান দিয়েছেন। সেই সময় জর্জিনা একটি বড় আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’ ঠিক তার এক বছরের মাথায় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
কদিন আগে রোনালদো-জর্জিনার বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমে গিয়েছিল। উপস্থিত দর্শকেরা পরে জানতে পেরেছিলেন, পাত্র-পাত্রী আসলে অন্য কেউ। ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। রোনালদোও এই পোস্টে মজার ইমোজি দিয়েছিলেন।
দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদো করেন ৯৭৬ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস হয়ে এখন আল নাসরে খেলছেন পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে করেন ১৪৬ গোল। যা আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। কদিন আগে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
রোনালদোর বাগদত্তা জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রোনালদোও তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন থেকেই রোনালদো-জর্জিনার প্রেমের শুরু। ১০ বছর পর গতকাল লিসবনে তাঁদের প্রেম পেল পূর্ণতা।

মৌসুম শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। বেশির ভাগ ক্লাবের অনুশীলনই শুরু হয়নি। জাতীয় দলেরও এখন কোনো ক্যাম্প নেই। এই অবসর সময়ে তাই দেশের বিভিন্ন প্রান্তের স্থানীয় টুর্নামেন্টে খেপ খেলায় ব্যস্ত জাতীয় দলের একঝাঁক ফুটবলার। কোথাও কাদামাখা মাঠ, কোথাও এবড়োখেবড়ো মাঠ—সেখানেই খেলছেন শেখ মোরসালিন, ফয়সাল আহমে
৩৪ মিনিট আগে
বেলফাস্টে গত পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান। আফগানদের সঙ্গে বিশ্বকাপে উঠেছে অস্ট্রেলিয়াও। সুখবরের ২৪ ঘণ্টা না পেরোতেই দুঃসংবাদ পেলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
১ ঘণ্টা আগে
ডারউইনে আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এক দিন আগেই আজ প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের একাদশে ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ ভারসাম্য রয়েছে।
২ ঘণ্টা আগেসকাল যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে ‘খবর’ আছে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়দের! ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলটির আনকোরা পেসার ক্যাম্পবেল টম্পসনের কাছেই একের পর এক আত্মসমর্পণে মাত্র ৫৪ রানেই অলআউট বাংলাদেশ। তাহলে পূর্ণ শক্তির অ
৩ ঘণ্টা আগে