
ট্রাম্পের ফোনকলে ফোলারিন বালোগানের লাল কার্ড তুলে খেলানোর সুযোগ দেওয়ায় সমালোচনা কম হয়নি। তবে আজ সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোতে তাঁকে খেলালেও যুক্তরাষ্ট্র জয় পায়নি। হারের পর বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। বাদ যায়নি ইরানও।
যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে আজ কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বেলজিয়াম। জয়ের পর ট্রাম্প-ফিফাকে ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) পোস্ট করেছে, ‘এটা বদলান।’ ইরানও খোঁচা দিতে ছাড়েনি যুক্তরাষ্ট্রকে। নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইরান ফুটবল দল একটি স্টোরি শেয়ার করেছে। সেখানে ওপরে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম এবং নিচে বেলজিয়াম-ইরান গ্রুপ পর্বের ম্যাচের ফল যুক্ত করেছে। ক্যাপশনে ইরান লিখেছে, ‘আমাদের সঙ্গে নাচবেন এখন।’ যেখানে বেলজিয়াম-ইরান গ্রুপ পর্বের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা অবশ্য বিশ্বকাপের আগে থেকেই। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে ইরান ফুটবল দল মেক্সিকোতে খেলতে চেয়েছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তিন ম্যাচ খেললেও মেক্সিকোতে ছিল মেহদী তারেমির নেতৃত্বাধীন ইরানের বেজক্যাম্প। এমনকি টুর্নামেন্ট শুরুর পরও যুক্তরাষ্ট্র নানা কৌশলে ইরানকে বিপর্যস্ত করে তুলেছিল।
ইরানের বাদ পড়াটা যখন নিশ্চিত হয়ে যায়, তখন খুশিতে নেচেছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মার্কওয়েন মুলিন। তিনি বলেছিলেনস, ‘তাদের বিদায় হয়েছে দেখে আমি খুশি তারা আর ফিরবে না। হয়তো আমি একটা-দুটো গান গেয়েছিলাম। এমনকি খুশিতে নেচেও উঠেছিলাম।’
২৭ জুন ইরান-মিসর ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তিন ম্যাচে তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের তৃতীয় দল হয়েছিল ইরান। পরের দিন আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে কোনো এক দল জিতলেই ইরান উঠতে পারত শেষ বত্রিশে। কিন্তু আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ায় তা আর সম্ভব হয়নি। সেদিনের ঘটনা মনে রেখেই যে যুক্তরাষ্ট্রকে আজ ইরান খোঁচা দিয়েছে, তাতো বলাই যায়।
শেষভাগে চলে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফ্রান্স-মরক্কো, স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের এই তিন ম্যাচের লাইনআপ ঠিক হয়ে গেছে। এখন শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে, সেটার ফয়সালা হবে আজ রাতে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। ভ্যাঙ্কুভারে রাত ২টায় মাঠে গড়াবে এই ম্যাচ। এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ড-কলম্বিয়া এখন পর্যন্ত অপরাজিত।

প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ‘যুদ্ধ’ যেন থামার নয়। একবার আমারিয়া, আরেকবার এমবাপ্পে—এভাবেই চলছে দুজনের পাল্টাপাল্টি আক্রমণ। এবার এমবাপ্পের বিরুদ্ধে ‘নারীর প্রতি সহিংসতা’ এবং ‘রাজনৈতিক সহিংসতা’র অভিযোগে মামলা করার হুমকি দেন আমারিয়া।
৩০ মিনিট আগে
প্রথম ৪৫ মিনিটের গল্পটা তাই এক কথায় শোবেইরের। ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর মিসরের গোলরক্ষক একের পর এক সেভে আর্জেন্টিনাকে হতাশ করেছেন। আর সুযোগ নষ্ট, পেনাল্টি মিস ও পোস্টে বল লাগার আক্ষেপ নিয়েই বিরতিতে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
৩৭ মিনিট আগে
শুধু তা–ই নয়, টাইব্রেকার বাদে বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলারও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে গ্রুপ পর্বেও অস্ট্রিয়ার বিপক্ষে স্পটকিক থেকে ব্যর্থ হয়েছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের প্রথম ১৫ মিনিটে বড় চমক দেখাল মিসর। আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও একটি সেট আক্রমণ থেকেই গোল পেয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফ্রিকার দলটি। তবে লিওনেল মেসি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
১ ঘণ্টা আগে