লিওনেল মেসির নামের পাশে ট্রফি জয়, গোল, অ্যাসিস্ট কিংবা নকআউট পর্বে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স— সব কিছু্ই আছে। তবে মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাঁর নামের পাশে যুক্ত হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।
আটলান্টায় ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নেন অধিনায়ক মেসি। কিন্তু তাঁর বাঁ পায়ের শট নিচের ডান কোণে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখে মিসর।
এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে বিশ্বকাপে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিতেই গোল করতে পারেননি তিনি। বিশ্বকাপের ইতিহাসে কোনো খেলোয়াড়ের এত বেশি পেনাল্টি মিসের নজির নেই।
শুধু তা–ই নয়, টাইব্রেকার বাদে বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলারও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে গ্রুপ পর্বেও অস্ট্রিয়ার বিপক্ষে স্পটকিক থেকে ব্যর্থ হয়েছিলেন তিনি।

প্রথমার্ধে পেনাল্টি মিস, পরে পোস্টে শট—সব হতাশা যেন এক মুহূর্তেই ভুলিয়ে দিলেন মেসি। তাঁর এক অ্যাসিস্ট ও এক গোলে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের লড়াই তাই আবারও নতুন করে শুরু হলো।
৪ মিনিট আগে
৬৭ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে আবারও সামনে চলে আসেন মোস্তফা জিকো। এবার আর কোনো বাধা আসেনি। বক্সের ভেতর থেকে ডান পায়ের নিখুঁত শটে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করে ব্যবধান ২–০ করেন তিনি।
২১ মিনিট আগে
প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার সঙ্গে কিলিয়ান এমবাপ্পের ‘যুদ্ধ’ যেন থামার নয়। একবার আমারিয়া, আরেকবার এমবাপ্পে—এভাবেই চলছে দুজনের পাল্টাপাল্টি আক্রমণ। এবার এমবাপ্পের বিরুদ্ধে ‘নারীর প্রতি সহিংসতা’ এবং ‘রাজনৈতিক সহিংসতা’র অভিযোগে মামলা করার হুমকি দেন আমারিয়া।
১ ঘণ্টা আগে
প্রথম ৪৫ মিনিটের গল্পটা তাই এক কথায় শোবেইরের। ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়ার পর মিসরের গোলরক্ষক একের পর এক সেভে আর্জেন্টিনাকে হতাশ করেছেন। আর সুযোগ নষ্ট, পেনাল্টি মিস ও পোস্টে বল লাগার আক্ষেপ নিয়েই বিরতিতে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
১ ঘণ্টা আগে