চোটে পড়ে দীর্ঘ এক বছর ধরে মাঠে বাইরে নেইমার জুনিয়র। এসিএল চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় অপেক্ষা ফুরোচ্ছে ভক্তদেরও। লম্বা বিরতির পর আগামীকাল মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে আল হিলাল।
মাঠে ফেরা প্রসঙ্গে ভিডিওতে নেইমার বলেন, ‘কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।’ এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কাল বাংলাদেশ সময় রাত ১০টায় আল-আইনের বিপক্ষে খেলবে নেইমারের দল আল হিলাল।
২০২৩ সালের আগস্টে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি থেকে সৌদি পেশাদার লিগের জায়ান্ট আল হিলালে যোগ দেন নেইমার। সৌদি প্রো লিগে এরই মধ্যে ৩টি ম্যাচ খেলেছেন ৩২ বয়সী এই ফুটবলার। তারপর অক্টোবরে চোটে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন তিনি।
সম্প্রতি এনআর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চোট প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফুটবল খেলা। প্রতিদিন যখন আমি খেলতে পারি না, সেটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। এই দূরত্বই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’ অবশেষে সেই কষ্টও দূর হচ্ছে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে জড়িত অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।
১৪ মিনিট আগে
একসময় মাঠ কাঁপিয়েছেন পায়ে বল নিয়ে, এখন ব্যবসা আর ব্র্যান্ড দুনিয়াতেও সমান সফল ডেভিড বেকহাম। খেলা ছাড়ার এক যুগ পরও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে সম্পদ আর প্রভাব। এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক—ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটকে সাধারণত জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের বড় পাইপলাইন হিসেবেই বিবেচনা করা হয়। এইচপি খেলোয়াড়দের বয়সের একটা সীমাবদ্ধতা ছিল এত দিন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়েই গড়া হতো এইচপি দল। এইচপির কার্যক্রম শুরু ঘরোয়া মৌসুমের শেষ দিকে। চলে নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত (মে থেকে সেপ
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না কাওরু মিতোমা। জাপানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই তারকা উইঙ্গারের। তবে চোট কাটিয়ে ফেরা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে রেখেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু।
২ ঘণ্টা আগে