
চোটের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না কাওরু মিতোমা। জাপানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই তারকা উইঙ্গারের। তবে চোট কাটিয়ে ফেরা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে রেখেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু।
বিশ্বকাপের দলে ফেরানো হয়েছে ওয়াতারু এন্দো, কো ইতাকুরা ও তাকেহিরো তোমিয়াসু। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ব্রাইটনের হয়ে খেলা মিতোমার মতো চোটের কারণে জায়গা পাননি তাকুমি মিনামিনোর। এই দুই তারকাকে না পেলেও দলের শক্তি নিয়ে সন্তুষ্ট মোরিয়াসু। দলটির সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ইউতো নাগাতোমো। পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় এই ডিফেন্ডার।
দল ঘোষণার সময় মোরিয়াসু বলেন, ‘আমি মাত্র ২৬ জন খেলোয়াড়কে বেছে নিতে পেরেছি। আরও অনেককে না নিতে পারায় খারাপ লাগছে। তবে অতীতের পারফরম্যান্স এবং কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেই এই দলটা বেছে নিয়েছি। এই মুহূর্তে জাপানের জন্য এটাই সেরা দল বলে আমি বিশ্বাস করি। বিশ্বমঞ্চে জাপানকে জেতানোর জন্য সেরা দলটাই নির্বাচন করেছি।’
বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছে জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখানো দলটি গত এক বছরে মেক্সিকোর সঙ্গে ড্র করেছে, ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়েছে এবং ইংল্যান্ডের মাঠেও জয় পেয়েছে। গ্রুপ ‘এফ’-এ থাকা জাপান বিশ্বকাপ অভিযান শুরু করবে ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর মেক্সিকোতে তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবার ডালাসে সুইডেনের বিপক্ষে খেলবে জাপান।
জাপানের বিশ্বকাপ দল
গোলরক্ষক:
তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো, জিয়ন সুজুকি
ডিফেন্ডার: কো ইতাকুরা, হিরোকি ইতো, ইউতো নাগাতোমো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুননোসুকে সুজুকি, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, সুয়োশি ওয়াতানাবে
মিডফিল্ডার: রিতসু দোয়ান, ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, তাকেফুসা কুবো, কেইতো নাকামুরা, কাইশু সানো, আও তানাকা
ফরোয়ার্ড: কেইসুকে গতো, দাইজেন মায়েদা, কোকি ওগাওয়া, কেন্তো শিওগাই, ইউইতো সুজুকি, আয়াসে উয়েদা

হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটকে সাধারণত জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের বড় পাইপলাইন হিসেবেই বিবেচনা করা হয়। এইচপি খেলোয়াড়দের বয়সের একটা সীমাবদ্ধতা ছিল এত দিন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়েই গড়া হতো এইচপি দল। এইচপির কার্যক্রম শুরু ঘরোয়া মৌসুমের শেষ দিকে। চলে নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত (মে থেকে সেপ
১ ঘণ্টা আগে
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে ভাগ বসাল আবাহনীর রেকর্ডে। ২০০৭ সালে পেশাদার লিগ চালু হওয়ার পর থেকে আবাহনীর সমান তাদেরও ঘরে এখন ছয় শিরোপা।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তোপের মুখে পড়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। এবার তাঁর পাশে দাঁড়ালেন স্পেনর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই উইঙ্গার যা করেছেন সেটা স্প্যানিশদের গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
বৃষ্টিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। বাঁচা-মরার দ্বিতীয় টেস্টের আগে ইনডোরে নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। বাকি সতীর্থদের সঙ্গে অনুশীলন দেখা গেল বাবর আজমকেও। তাঁকে নিয়ে খুশির খবর দিয়েছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।
২ ঘণ্টা আগে