
নিষেধাজ্ঞার কারণে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ খেলতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার এই গোলরক্ষক এবার পেলেন সুখবর। এ মাসে আর্জেন্টিনা যে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে যাচ্ছে, সেই দলে ফিরেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলবে এ মাসে। ম্যাচ দুটি সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন গত রাতে। এমি মার্তিনেজসহ এই দলে আছেন তিন গোলরক্ষক। বাকি দুই গোলরক্ষক হলেন ওয়াল্টার বেনিতেজ ও হেরোনিমো রুলি।
মার্তিনেজের পাশাপাশি ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো। হাঁটুর চোটে পড়ায় খেলতে পারেননি গারনাচো। অন্যদিকে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন এনজো বারেনেসি। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ধারে খেলছেন ভ্যালেন্সিয়ায়। ৭ ম্যাচে ১ গোল করেছেন ভ্যালেন্সিয়ার জার্সিতে।
এ মাসের বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। তবু আর্জেন্টিনার আক্রমণভাগ যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজরা থাকছেন আক্রমণভাগে। নিকোলাস গঞ্জালেসের মতো তারকাও থাকছেন ফরোয়ার্ডে। দলটির রক্ষণভাগও যথেষ্ট শক্তিশালী। কসাই তকমা পাওয়া লিসান্দ্রো মার্তিনেজ তো আছেনই। আরও আছেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকোর মতো তারকারা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক অঞ্চলের বাছাইপর্বে ১৫ নভেম্বর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ের রাজধানী শহর আসুনসিওনে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে। পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। এই ম্যাচ দেখতেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভোরে উঠতে হবে। লা বম্বনেরায় বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকাল ৬টায় শুরু হবে আর্জেন্টিনা-পেরু ম্যাচ।
২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চার দলই খেলবে ১০টি করে ম্যাচ।
বিশ্বকাপ বাছাইপর্বে নভেম্বরের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা) , ওয়াল্টার বেনিতেজ (পিএসভি আইন্দহফেন), হেরোনিমো রুলি (মার্শেই)
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া) , নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (রিভার প্লেট), হারমান পেজ্জেলা (রিভার প্লেট), নেহুয়েন পেরেজ (পোর্তো) , লিওনার্দো বালের্দি (মার্শেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস),
নিকোলাস পাজ (কোমো), এজেকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এনজো বারেনেসি (ভ্যালেন্সিয়া)
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা (বোতাফোগো), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), ফাকুন্দো বোনানোতে (লেস্টার সিটি), ভ্যালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১ ঘণ্টা আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১ ঘণ্টা আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে