এশিয়াডে ছেলেদের ফুটবল পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ছেলেদের নয়, পারফরম্যান্স ভালো হওয়ায় মেয়েদের দল যাবে ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে। তবে পরে বাফুফের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, এশিয়াডে ছেলেদের দলও পাঠানোর যথাসাধ্য চেষ্টা করবেন তাঁরা।
সেটির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিওএতে, গোপন ব্যালটের মাধ্যমে! হ্যাংঝু এশিয়াডে বাংলাদেশের ছেলেদের দল পাঠানোর পক্ষেই ভোট দিয়েছেন বিওএ’র সদস্যরা। গোপন ব্যালটের এশিয়াড কিংবা আন্তর্জাতিক কোনো মিটে দল পাঠানোর সিদ্ধান্ত দেশের ক্রীড়াঙ্গনে সম্ভবত এটাই প্রথম।
গোপন ব্যালটে ছেলেদের দল পাঠানোর পক্ষে ভোট পড়েছে ২১ টি, বিপক্ষে ৬ টি। তাই, এশিয়াডে অংশ নিতে দেশের ছেলে ফুটবলারদের আর কোনো বাধা রইল না।
বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির প্রধান শেখ বশীর আহমেদ মামুন গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘চার-পাঁচ দিন আগে সিদ্ধান্ত হয়েছিল। আজ (কাল) এটার সিদ্ধান্ত জানানোর শেষ দিন ছিল। এটা জাতীয় দল নয়, যাবে অনূর্ধ্ব-২৩ দল। সংখ্যাগরিষ্ঠ যেহেতু পাঠানোর পক্ষে, বিওএ সভাপতিও এটির পক্ষে। তবে ই-স্পোর্টস না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’

প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
১০ ঘণ্টা আগে
৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য
১২ ঘণ্টা আগে
ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
১২ ঘণ্টা আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
১৩ ঘণ্টা আগে