
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা। দেশের ফুটবলের প্রাণভোমরা হয়ে ওঠা অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ’আসসালামু আলাইকুম সবাইকে। সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটা খুব বিশেষ। আজ ঈদ। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। আজ অবশ্যই কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবেন ও আর তাদের ভালোবাসা দেবেন। ইনশা আল্লাহ, সবার সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে। ঈদ লাগছে মনে। ঈদ মোবারক।’
ঈদের ছুটিতে যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ব্যস্ত সময় পার করছেন দেশের ফুটবলাররা। জাতীয় দল, ছেলেদের অনূর্ধ্ব-২০ দল এবং মেয়েদের অনূর্ধ্ব-২০ দল—এই তিন দলের কারোই এবার পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ নেই। কারণ, সামনে যে অপেক্ষা করছে খেলা। ঈদের দিন তিন দলেরই দেশের বাইরে থাকার সম্ভাবনা বেশি।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে ভিয়েতনামের মাঠে। এক সপ্তাহের মধ্যে আরেক অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ মার্চ সিঙ্গাপুর-ম্যাচ হলেও জামালদের ধ্যান-জ্ঞান এই ম্যাচ নিয়েই। গতকাল বৃষ্টির কারণে অনুশীলন বাতিল হওয়ায় আজ বেশি সময় দিতে হচ্ছে অনুশীলনে। হামজাও শিগগিরই যোগ দেবেন বলে জানিয়েছেন জামাল।
১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৪ ও ৫। প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
২০২৫ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন হামজা। চার গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন এক গোল। যার মধ্যে বাইসাইকেল কিকে গোল করে হইচই ফেলে দেন তিনি। ক্লাব ফুটবলে তিনি ইংল্যান্ডের লেস্টারশায়ারের হয়ে খেলছেন।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩৯ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে