কদিন আগেই বিশ্বকাপের দল দিয়েছে ফ্রান্স। গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। কার্লো আনচেলত্তির দল ঘোষণার পর ‘কেমন হলো ব্রাজিলের দল’ এই আলোচনা যেমন আসছে, তেমনি আলোচনায় আসছে—‘কেমন হবে আর্জেন্টিনা দলও’।
৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই সবার আগে আলোচনায় উঠে আসছে লা আলবিসেলেস্তেদের নাম। কোচ লিওনেল স্কালোনি কাতার বিশ্বকাপ দলের মূল কাঠামো ধরে রাখলেও গত চার বছরে দলে যুক্ত হয়েছে নতুন মুখ, আবার ছিটকে গেছেন কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। অর্থাৎ সবশেষ বিশ্বকাপের দল থেকে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। তিনবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৭ জুন; কানসাস সিটিতে সেদিন তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ২৩ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই ভেন্যুতে ২৮ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে মেসিরা; প্রতিপক্ষ জর্ডান। বিশ্বকাপের আগে ২৬ সদস্যের দল চূড়ান্ত করেননি স্কালোনি। তবে দলের বিশ্বস্ত সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অন্তত ২২ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি চারটি জায়গা নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা।
অভিজ্ঞদের অনুপস্থিতি এবং শঙ্কা
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন পরিচিত মুখকে এবার দেখা যাবে না। গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ২০২৪ কোপা আমেরিকার পর থেকে জাতীয় দলে নেই। একইভাবে জাতীয় দলের ক্যারিয়ারের প্রায় শেষ দেখে ফেলেছেন রক্ষণভাগের খেলোয়াড় জার্মান পেজ্জেলা। শঙ্কা আছে রক্ষণভাগের আরেক খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়েও। গত মাসের মাঝামাঝিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের মতো রোমেরোর বিশ্বকাপের বিমানে ওঠা হয় কি না সেটা সময়ই বলে দেবে।
নিশ্চিতভাবেই বিশ্বকাপ দলে থাকা হচ্ছে না গুইদো রদ্রিগেজ ও আলেহান্দ্রো গোমেজের। স্কালোনির পরিকল্পনায় নেই এই দুই ফুটবলার। আক্রমণভাগে অ্যাঞ্জেল কোররেয়া জায়গা হারিয়েছেন। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে পাওলো দিবালা। বিশ্বকাপের আগে এই ফরোয়ার্ডের ফেরা নিয়ে শঙ্কা আছে। একই কারণে ছিটকে গেছেন হুয়ান ফয়েথ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়। এ ছাড়া অনুশীলনে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে গুরুতর চোট পান হুয়াকিন পেনিচেলি। পেশির চোটে পড়ে ৩ থেকে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিকোলাস গঞ্জালেস। তবে সুস্থ হয়ে বিশ্বকাপ দলে তাঁর থাকার সম্ভাবনা বেশি।
এবারের বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দলে পরিবর্তনের সবচেয়ে বড় নাম আনহেল দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এক গোল করেন। এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে নিতেও গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের। তবে আর দেশের জার্সিতে দেখা যাবে না তাঁকে। সবশেষ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ২০২৬ বিশ্বকাপে দি মারিয়ার জায়গায় দেখা যাবে নতুন কোনো মুখ।
নতুনদের উত্থান
দলে নতুনদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম নিকোলাজ পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। গিওলিয়ানো সিমিওনে-ও দলে নিজের জায়গা করে নিয়েছেন। লিওনার্দো বালের্দির বিশ্বকাপে দল থাকছেন সেটা এক রকম নিশ্চিত। নিজের যোগ্যতার প্রমাণ রেখে রক্ষণভাগে নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। আক্রমণভাগে উঠে আসছেন জোসে লোপেজ। লাউতারো মার্তিনেজের বিকল্প হিসেবে মনে করা হচ্ছে তাঁকে।
দলে জায়গার লড়াই
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মার্কো সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভেলেন্তিন বার্কো, মেক্সিমো পেরোনি, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি ও সান্তিয়াগো কাস্ত্রো।
ভরসা যাঁদের ওপর
কাতার বিশ্বকাপের পর দলে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এনজো ফার্নান্দেজ এনজো ও হুলিয়ান আলভারেজ। এ ছাড়া থিয়াগো আলমাদা নিয়মিত পারফরম্যান্স দেখিয়ে নিজের জায়গা পোক্ত করেছেন। চোটের কারণে কাতার বিশ্বকাপ খেলতে না পারা জিওভানি লো সেলসো এবার বিশ্বকাপ দলে ফেরার দৌড়ে আছেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ভেন্যু ও ম্যাচ বর্জন সংক্রান্ত চরম নাটকীয়তার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ নির্ধারিত সময়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল বা মোহামেডানকে
৩ ঘণ্টা আগে