
ডালাস স্টেডিয়ামে তখন ম্যাচের বয়স মাত্র ৯ মিনিট। ভিএআরের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ সুযোগ লিওনেল মেসির সামনে। কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে তাঁর বাঁ পায়ের শটটি পোস্টের অনেক বাইরে দিয়ে চলে গেল। গ্যালারিজুড়ে তখন পিনপতন নীরবতা। মাঠের বুকে দাঁড়িয়ে থাকা ফুটবল জাদুকরের মাথাটাও নুয়ে পড়েছিল ক্ষণিকের জন্য।
ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক নিজেই অকপটে স্বীকার করেছেন সেই মুহূর্তের মানসিক যন্ত্রণার কথা। মেসি বলেন, ‘পেনাল্টি মিস করার পর এমন কিছু মুহূর্ত গেছে যখন নিজের ওপর সত্যিই প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে ভালো লাগছে যে শেষ পর্যন্ত গোল করে সেটা পুষিয়ে দিতে পেরেছি।’
তবে মহাকাব্যের নায়কেরা তো আর অনুশোচনায় ডুবে থাকেন না, তাঁরা মাঠে জবাব দিতে ভালোবাসেন। মেসিও ঠিক তা-ই করলেন। নিজের সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেননি । ৩৮ মিনিটে থিয়াগো আলমাদার বুদ্ধিদীপ্ত পাস আর নিখুঁত এক প্লেসমেন্টে অস্ট্রিয়ার জাল কাঁপিয়ে দলকে লিড এনে দেন তিনি। এই এক গোলেই ঘুচে যায় পেনাল্টি মিসের সব গ্লানি, ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে ১৭ গোল নিয়ে মেসি বসেন বিশ্বকাপের ইতিহাসের একক সিংহাসনে।
এখানেই শেষ নয়; ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অস্ট্রিয়ার রক্ষণকে বোকা বানিয়ে আরও একটি জাদুকরী গোল করে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। নিজের ওপর ক্ষোভের যে আগুন ম্যাচের শুরুতে জ্বলছিল, শেষ বাঁশি বাজার পর তা রূপ নেয় পরম তৃপ্তিতে।
আর্জেন্টিনাকে নকআউটে পৌঁছে দিতে পেরে মেসিও বেশ খুশি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের রাউন্ড নিশ্চিত করা, আর প্রতিটি ম্যাচ জেতা তো সবসময়ই আমাদের পরিকল্পনায় থাকে। আমাদের পুরো দলটাই ভীষণ আনন্দের সঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করছে। আমরা যখনই একত্রিত হই—মাঠে লড়াই করা, অনুশীলন করা, আমাদের প্রাত্যহিক জীবন এবং সর্বোপরি গ্যালারিতে মানুষের এমন উন্মাদনা দেখা, সবকিছুই আমরা দারুণ উপভোগ করি।’

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
৬ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
৪৩ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
৩ ঘণ্টা আগে