রেকর্ড গড়া নতুন নয় লিওনেল মেসির। প্রতি ম্যাচেই করছেন কোনো না কোনো রেকর্ড। আজ জ্যামাইকার বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচেও জোড়া গোলে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। একের পর এক ম্যাচ জয়ের নায়ক মেসিকে নিয়ে প্রশংসাবাণী ঝরেছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। ৩৫ বছর বয়সী তারকার সঙ্গে সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের তুলনা করেছেন আর্জেন্টাইন কোচ।
নিউজার্সির রেড বুল অ্যারেনায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে জাতীয় দলের জার্সিতে শততম জয়ের দেখা পেয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা এখন ৯০। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৩ নম্বরে ওঠে এসেছেন তিনি। মেসিকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘আমি তার খেলা খুব উপভোগ করি। সে ফেদেরারের মতো। সে (ফেদেরার) অবসর নেওয়ার পর পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। কারণ টেনিস কোর্টে তাকে আর দেখা হবে না। ফেদেরারকে খেলতে দেখলে ভালো লাগত। মেসির ক্ষেত্রেও একই ঘটনা। এ কারণে সব দেশের মানুষই তার খেলা উপভোগ করে। ফেদেরারের অবসর নিয়ে যেমন হয়েছে, তেমনটা হবে মেসির ক্ষেত্রেও। মেসির বিদায়েও কাঁদবে বিশ্ব।’
আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘তাকে (মেসি) কোচিং করানোর সুযোগ আমার কাছে রয়েছে। ভক্ত হলে আমি তার খেলা টিকিট কেটে দেখতাম। এখন তার খেলাটাই উপভোগ করতে চাই। কারণ আমি জানি না, তার মতো কাউকে আর পাওয়া যাবে কি না।’
আর্জেন্টিনার জয়ের দিনে একটা সুখবরও পেয়েছেন স্কালোনি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। স্কালোনির চুক্তি নবায়নের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া। ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্ব পালন করছেন স্কালোনি।
অন্যদিকে ২৩ সেপ্টেম্বর টেনিসকে বিদায় জানিয়েছেন ফেদেরার। সুইস তারকা ২৪ বছরের ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০ বার, যার মধ্যে আটবার জিতেছেন উইম্বলডন, ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচবার ইউএস ওপেন এবং একবার ফ্রেঞ্চ ওপেন।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৯ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৬ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৫ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে