জিনেদিন জিদানকে নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েত এবার এফএফএফ সভাপতির পদের দায়িত্ব ছাড়লেন।
এফএফএফ এক বিবৃতিতে গ্রায়েতের দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নোয়েল লে গ্রায়েত আজ প্যারিসে বৈঠকে এফএফএফ কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রায়েতের জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন ফিলিপ দালো। দালো এতদিন সহ-সভাপতি ছিলেন।
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেছিলেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
এমবাপ্পে তো বটেই, রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ফরাসি এই কিংবদন্তিকে তারা (এফএফএফ) যথার্থ সম্মান দেয়নি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৫ বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছিলেন জিদান। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে