
‘এফ’ গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপে ব্রাজিলের নকআউটের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। রাউন্ড অব সিক্সটিনে ওঠার মিশনে জাপানকে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নকআউট পর্বের এই লড়াইয়ের আগে পরিসংখ্যান অবশ্য স্বস্তিই দিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর কারণ নেইমার।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন জাপানের বিপক্ষেই। দেশের হয়ে খেলতে নেমে ৭৯ বার জালের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড। এর মধ্যে জাপানের বিপক্ষেই করেছেন সর্বোচ্চ ৯ গোল। পাঁচবার এশিয়ার দলটির বিপক্ষে মাঠে নেমেছেন—চারটি প্রীতি ম্যাচ এবং একটি কনফেডারেশনস কাপের ম্যাচ। জাপানের বিপক্ষে ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি এবং ২০২২ সালে আরেকটি গোল করেছিলেন নেইমার।
বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট কেটেছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। দুই দলের মধ্যকার নকআউট ম্যাচটি হবে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায়; ভেন্যু হিউস্টন স্টেডিয়াম।
ব্রাজিলের হয়ে নেইমারের সবচেয়ে বেশি গোল করা প্রতিপক্ষের তালিকায় জাপানের পরেই রয়েছে পেরু, যাদের বিপক্ষে করেছেন ৬ গোল। এরপর যুক্তরাষ্ট্র ও বলিভিয়ার বিপক্ষে করেছেন সমান ৫টি করে গোল। কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, ক্রোয়েশিয়া ও ইকুয়েডরের বিপক্ষে রয়েছে ৪টি করে গোল। দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চীন ও উরুগুয়ের বিপক্ষে ৩টি করে গোল করেছেন নেইমার।
ক্যামেরুন, চিলি, কোস্টারিকা, স্কটল্যান্ড, মেক্সিকো, প্যারাগুয়ে ও তুরস্কের বিপক্ষে নেইমারের গোল রয়েছে ২টি করে। এ ছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এল সালভাদর, স্পেন, ফ্রান্স, ইরাক, ইতালি, পানামা, পর্তুগাল, তিউনিসিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে একটি করে গোল করেছেন সান্তোস তারকা।

বিশ্বকাপের মঞ্চে জার্মানির বিপক্ষে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে প্রথম জয়ের পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো গ্রুপপর্বও পেরিয়েছে তারা। এই ঐতিহাসিক অর্জনের আনন্দে দেশজুড়ে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।
১ ঘণ্টা আগে
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মানির। জার্মানদের কাছে সুযোগ ছিল অপরাজিত হয়ে শেষ বত্রিশে যাওয়ার। কিন্তু তা আর হলো না। উল্টো তাদের হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর। হারের পর মেজাজ হারালেন জার্মান কোচ জুলিয়ান নাগলসমান।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। ইতিহাস বলছে, এই লড়াইয়ে স্পষ্টভাবে এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তবে অতীতের পরিসংখ্যান এবার খুব একটা স্বস্তি দিচ্ছে না তাদের। গত আট বছরে ধারাবাহিক উন্নতির পথে হাঁটা জাপান এখন বেশ পরিণত, সংগঠিত এবং আত্মবিশ্বাসী একটি দল। তাই নকআউটে কঠিন চ্যালেঞ্
৩ ঘণ্টা আগে
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপপর্বের সেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। সেই ম্যাচে বাতিল হওয়া একটি গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেই অভিযোগে উদাহরণ হ
৩ ঘণ্টা আগে