
বিশ্বকাপের মঞ্চে জার্মানির বিপক্ষে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে প্রথম জয়ের পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো গ্রুপপর্বও পেরিয়েছে তারা। এই ঐতিহাসিক অর্জনের আনন্দে দেশজুড়ে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।
বৃহস্পতিবার রাতে নিউজার্সি স্টেডিয়ামে হওয়া ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারায় ইকুয়েডর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে পিছিয়ে পড়েছিল দলটি। মাত্র সাত মিনিট পর নিলসন আঙ্গুলো সমতা ফেরান। এরপর ৭৭তম মিনিটে গনজালো প্লাতার গোলে নিশ্চিত হয় ইকুয়েডরের স্মরণীয় জয়।
দলের এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট নোবোয়া। একই সঙ্গে তিনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করেন।
নোবোয়া লিখেছেন, ‘খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।’
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। অন্যদিকে হারলেও ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে জার্মানি। একই গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওকে হারিয়ে সমান ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে আইভরি কোস্ট। এই গ্রুপের একমাত্র হিসেবে বিদায় নিয়েছে কুরাসাও।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৭ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে