ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল পৌঁছে গিয়েছে ঈদের দিনই। হ্যানয় বিমানবন্দরে পৌঁছে ২১ মার্চ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। কিন্তু হামজা চৌধুরী দলের সঙ্গে যেতে পারেননি। অবশেষে আজ ভিয়েতনামে পৌঁছেছেন বাংলাদেশের প্রাণভোমড়া।
নির্ধারিত সময়ে ভিয়েতনামে না যেতে পারা হামজার পৌঁছানোর কথা ছিল আজই। নির্ধারিত সময়েই বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার গন্তব্য গিয়েছেন। হামজার ভিয়েতনামে পৌঁছানোর কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ২০ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের দল ঘোষণা করে। বাফুফের ঘোষিত দলে শমিত-জামাল-শেখ মোরসালিনদের সঙ্গে আছে হামজার নামও। দল ঘোষণার পর দিনই (২১ মার্চ) হামজার ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল।
নির্ধারিত সময়ে কেন পৌঁছাতে পারেননি, সেই ব্যাখ্যায় গত পরশু বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছিলেন, ‘আসলে হামজার আসার যে তারিখটা ছিল, সেটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে ছিলেন। কেউ বলেছিলেন ২১ তারিখ। আসলে আমরাও এভাবে তৈরি করেছিলাম। ২২ তারিখ হামজা এখানে জয়েন করবে। যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, প্রথমে তার দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু পরে তার নাম খেলোয়াড়দের তালিকায় ছিল।’
২৬ মার্চ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। ভিয়েতনাম ম্যাচের এক সপ্তাহ না পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। যার মধ্যে ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত।
১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২ । প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে