
ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ভেন্যু ও ম্যাচ বর্জন সংক্রান্ত চরম নাটকীয়তার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ নির্ধারিত সময়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল বা মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা না করে বরং বুধবার (২০ মে) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
বাফুফের পাঠান সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকেল ৫:৩০টায় বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার 'ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬' এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ম্যাচটি আজ মাঠে গড়াচ্ছে না।
তবে ভেন্যু পরিবর্তন নিয়ে মোহামেডানের অনড় অবস্থান কিংবা ম্যাচ বাতিল করে মোহামেডানকে ট্রফি দিয়ে দেওয়ার ব্যাপারে বসুন্ধরা কিংসের চিঠির দাবি—কোনোটিই আমলে নেয়নি বাফুফে। ফেডারেশন তাদের পূর্বনির্ধারিত ভেন্যুতেই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে। বাফুফে জানিয়েছে, স্থগিত হওয়া ফাইনাল ম্যাচটি আগামীকাল বিকেল সাড়ে ৫টায় বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামেই হবে।
মাঠের বাইরের চিঠি চালাচালি আর নাটকীয়তা শেষে বাফুফের এই সিদ্ধান্তের পর এখন বল দুই ক্লাবের কোর্টে। কিংস অ্যারেনায় খেলতে অস্বীকৃতি জানানো মোহামেডান এবং ম্যাচ না খেলে ট্রফি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত মাঠে নামে কি না, নাকি ঘরোয়া ফুটবল আরও বড় কোনো সংকটে পড়ে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল বিকেল পর্যন্ত।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
০২ মার্চ ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
০২ মার্চ ২০২৬
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
০২ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
০২ মার্চ ২০২৬