Ajker Patrika

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাবে তো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১: ৫৯
সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাবে তো বাংলাদেশ
চোটে পড়ায় হামজা চৌধুরীকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ছবি: বাফুফে

লেস্টার সিটির মেডিকেল রুম এখন কার্যত খেলোয়াড়দের ভিড়ে ঠাসা। অন্তর্বর্তী কোচ অ্যান্ডি কিং যখন দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই বড় ধাক্কা হয়ে এল সহ-অধিনায়ক হামজা চৌধুরীর চোট। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ শেষে তাঁকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়, যা ফক্স সমর্থক তো বটেই; বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।

হাঁটুর গুরুতর চোট হামজাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। সেটা হতে পারে ৬-৮ সপ্তাহের জন্য। কোচ অ্যান্ডি কিং সরাসরি সেই শঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাচের পর আমি চৌধুরীকে হাঁটুর ব্রেস পরা দেখেছি। আর মনে হচ্ছে, এটা দ্রুত সেরে ওঠার মতো নয়।’

ঠিক কবে নাগাদ হামজা সেরে উঠবেন, তা এখনো নিশ্চিত নন। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টারের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে। হামজা কি পারবেন খেলতে, সেই প্রশ্ন রয়ে গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত