
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
সেবারের ইউরোতে শেষ ষোলতে টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্রান্স। সে ম্যাচে ফ্রান্সের হয়ে একমাত্র পেনাল্টি মিস করেন এমবাপ্পে—যা তাঁকে কঠোর সমালোচনার মুখে ঠেলে দেয়। একই সঙ্গে বর্ণবাদী মন্তব্যের শিকার হন এমবাপ্পে। এমন তিক্ত অভিজ্ঞতার পর জাতীয় দল থেকে অবসর নিতে তখনকার ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রের সঙ্গে সরাসরি কথা বলেন এই ফুটবলার।
সম্প্রতি সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি বলেছিলাম, আর ফিরতে চাই না। আমি নোয়েল লে গ্রের সঙ্গে দেখা করি এবং তাঁকে বলি—আমি আর খেলব না। ভাবছিলাম, আমি এমন মানুষের জন্য খেলছি যারা গোল না করলে আমাকে ‘বানর’ বলে। এমন মানুষের জন্য আমি খেলতে পারি না। এ জন্য আমি সেই সিদ্ধান্তে (অবসর) পৌঁছেছিলাম। আমি বলেছিলাম—আর খেলতে চাই না। আমি প্যারিসে ফিরে যাচ্ছি, সেখানে আমার কোনো সমস্যা নেই।’
নোয়েল এমবাপ্পেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেন এবং বিষয়টি ভুলে যাওয়ার পরামর্শ দেন। পরে নিজের সিদ্ধান্ত বদলে আবারও ফ্রান্সের জার্সিতে মাঠে ফেরেন রিয়াল মাদ্রিদ তারকা। তিনি বলেন, ‘নোয়েল লে গ্রে আমাকে বলেছিলেন—তুমি কি ভাবছো, এমনভাবে বের হয়ে যাবে আর আমি ‘ঠিক আছে’ বলব? তিনি আমাকে বিষয়টি ভুলে যেতে বলেন।’
অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেও বর্ণবাদী আচরণ জাতীয় দলে অভিজ্ঞতা বদলে দিয়েছে বলে জানান এমবাপ্পে, ‘জাতীয় দলে যোগ দেওয়ার পর আমি দ্রুত বিশ্বকাপ (২০১৮ বিশ্বকাপ) জিতি, জাতীয় নায়ক হয়ে যাই। তখন মনে হয়েছিল—ফ্রান্স দারুণ! কিন্তু এরপর এমন একটা ঘটনার মুখোমুখি হলাম। এটা খুব কঠিন ছিল।’

সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন। যা এখন থেকে হিসেব করলে ২৫ দিন পর। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আর্জেন্টিনার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
৫ ঘণ্টা আগে
ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুড গুলিত, ডেনিস বার্গক্যাম্প, আরিয়ান রোবেন—চাইলে ডাচ কিংবদন্তি ফুটবলারদের এই তালিকাটাকে অনেক লম্বা করা যায়। বিশ্ব ফুটবলে ছাপ রাখা অনেক ফুটবলারই জন্ম নিয়েছে দেশটিতে। কিন্তু দুর্ভাগ্য, কখনোই বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।
৯ ঘণ্টা আগে