Ajker Patrika

বাংলাদেশের লিগে দুই দিনে ৩২ গোল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশের লিগে দুই দিনে ৩২ গোল
গোলের পর পুলিশ ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: বাফুফে

আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এর আগে প্রথম রাউন্ডে ১৫ ও দ্বিতীয় রাউন্ডে দেখা মিলেছে ২২ গোলের।

গতকাল ফর্টিস ৬-০ গোল ও কিংস জয় পায় ৭-০ গোলে। আজ বড় জয় তুলে নিয়েছে মোহামেডান ও পুলিশ। মুন্সিগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। দলের হয়ে হ্যাটট্রিক করেন মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। গোলবন্যার শুরুটাও তাঁর হেড দিয়ে। প্রথমার্ধে শাহরিয়ার ইমনের সহায়তায় মোহামেডানকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে সাদা-কালোরা। দিয়াবাতের হ্যাটট্রিকের পর গোলের খাতায় নাম লেখান ইমন, মিনহাজুল আবেদীন রাকিব ও সৌরভ দেওয়ান।

গাজীপুরে ফকিরেররপুল ইয়ংমেন্স ক্লাবকে ৮-০ গোলে হারিয়ে মৌসুমের সবচেয়ে বড় জয়টি তুলে নেয় পুলিশ। দলের হয়ে হ্যাটট্রিক করেন রাসুল বা। জোড়া গোল আসে এমএস বাবলুর কাছ থেকে। একটি করে গোল করেন রাব্বি হোসেন রাহুল, মানিক মোল্লা ও আরমান ফয়সাল আকাশ।

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে পুলিশ। ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে ফর্টিস ও সিটি ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত