
ভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার।
ফাহামিদুল-ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে ছিলেন হামজা চৌধুরীও। নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে আসিফ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’
বাফুফেতে কোনো সিন্ডিকেট নেই বলে জানিয়েছেন তাবিথ। তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’
ফাহামিদুলের বাদ পড়া নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আরও বলেন, ‘সৃষ্ট সংকট কোনো সংকট নয়, ফাহামিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। ও প্রতিভাবান তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলব, হতাশ হওয়ার কিছু নেই।’
হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশাজাগানিয়া মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

তীব্র সমালোচনার মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। দলের কৌশল, কোচ জোসে মরিনিওর সিদ্ধান্ত এবং তারকাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন স্প্যানিশ বিশ্লেষকেরা। তাঁদের মতে, রিয়ালের সমস্যাগুলো নতুন নয়। দীর্ঘদিন ধরেই একই দুর্বলতা দেখা যাচ্ছে দলটির খেলায়।
৩১ মিনিট আগে
দুর্দান্ত এক ফ্রি কিকে ক্যারিয়ারের ৯৩০তম গোল করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকার এই মাইলফলক ছোঁয়ার রাতেও জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডে জন্ম, বেড়ে ওঠা সেখানেই। ফুটবলের হাতেখড়িও ইংল্যান্ডের একাডেমিতে। অথচ ১৯ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদের কাছে এখন সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিভূত এই তরুণ উইঙ্গার।
১ ঘণ্টা আগে
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে দাবি করেছেন তিনি।
২ ঘণ্টা আগে