আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তবে শাস্তি এখানেই শেষ হচ্ছে না ফেরান তোরেসের। বার্সেলোনা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত রোববার লা লিগায় আতলেতিকোকে তাদেরই মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে হারায় বার্সা। ২২ মিনিটে ওসমানে দেম্বেলের দেওয়া একমাত্র গোল আর শোধ দিতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তবে অতিরিক্ত সময়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি।
আতলেতিকোর ডিফেন্ডার স্তেভান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ান তোরেস। একজন আরেকজনকে গলাও চেপে ধরেন। দেখে মনে হচ্ছিল, যেন মাঠে রেসলিং খেলতে নেমেছেন তোরেস-সাভিচ। এ ঘটনায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রেফারি দুজনকে লাল কার্ড দেখান।
অন্য খেলোয়াড়কে অপমান ও হাতাহাতিতে আঘাত দেওয়ার কারণে আরও বেশি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা ছিল তোরেসের। তবে লা লিগা কমিটি তোরেস ও ও সাভিচকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ছেড়ে দিয়েছে, যা কেবল প্রযোজ্য হবে লা লিগাতেই।
লিগে তোরেস খেলতে পারবেন না গেতাফে ও জিরোনার বিপক্ষে। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে পাওয়া যাবে আসন্ন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ম্যাচে। এদিকে লা লিগায় পরের দুই ম্যাচের জন্য রবার্ট লেভানদফস্কিকে পাবে না বার্সা।

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
২ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
৩ ঘণ্টা আগে
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলা
৫ ঘণ্টা আগে