
এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় তারা। নিয়মরক্ষার ম্যাচের আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। এ ছাড়া মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) আরও বেশ কিছু ম্যাচ মাঠে গড়াবে। এক নজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
পিএসএল
পেশোয়ার-রাওয়ালপিন্ডি
বিকেল ৩টা ৩০ মিনিট, সরাসরি
ইসলামাবাদ-মুলতান
রাত ৮টা, সরাসরি
পিটিভি স্পোর্টস, টি স্পোর্টস
আইপিএল
বেঙ্গালুরু-হায়দরাবাদ
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ১, ২ ও ৩
ফুটবল
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল
বাংলাদেশ-ভারত
বিকেল ৪টা ৪৫ মিনিট, সরাসরি
স্পোর্টজ ওয়ার্কজ ইউটিউব চ্যানেল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
কানাডা-আইসল্যান্ড
রাত ১১টা, সরাসরি
সনি টেন ৫
হাঙ্গেরি-স্লোভেনিয়া
রাত ১১টা, সরাসরি
সনি টেন ২
স্কটল্যান্ড-জাপান
রাত ১১টা, সরাসরি
সনি টেন ১

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১১ মিনিট আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
৩ ঘণ্টা আগে