২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে ঠিকই। কিন্তু অনেকেই যে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত দুই ম্যাচ হয়ে গেলেও ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের ম্যাচ হয়নি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ভাইরাল।
ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার আগে মেসি এখন অনুশীলনে মনোযোগ দিচ্ছেন। গতকাল যে অনুশীলন করেছেন, তা ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত। অনুশীলন শেষে একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল আর্জেন্টাইন সংগীতজ্ঞ ইন্দিও সোলারির এক গান।
মেসি যে গানটি বেছে নিয়েছিলেন, সেটি হলো ‘এনকুয়েন্তেরো কন আন অ্যাঞ্জেল অ্যামেচার’। গানের কথাগুলো এরকম, ‘আমি শুরু করি শেষ থেকে, আর শেষ করব শুরুতে। হয়তো আমার আগ্রহগুলো খুব একটা স্বাস্থ্যকর ছিল না। আর সেই কীর্তিগুলো পূরণ করতে পারি না, যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলাম; শুধুই গান গেয়ে যাব।’ ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলতে থাকা মেসি এবার শেষবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বলে ধারণা অনেকের। কারণ, আগামী ২৪ জুন তিনি ৪০ বছর পূর্ণ করবেন। ২০৩০ বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স হয়ে যাবে ৪৩ বছর।
মেসির ‘সম্ভাব্য শেষ বিশ্বকাপ’ নিয়ে যে গান সোলারি লিখেছেন, সেই গায়ক গত সপ্তাহে চলে যান না ফেরার দেশে। তখন সোলারির বয়স হয়েছিল ৭৭ বছর। শোকবার্তায় মেসি তখন লিখেছিলেন, ‘আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। শান্তিতে বিশ্রাম নেবেন আপনি।’
২০২১ সাল থেকেই সোলারি পারকিনসন রোগের সঙ্গে লড়াই করছিলেন। পাঁচ বছর ভুগতে থাকার পর অবশেষে তিনি চলে যান না ফেরার দেশে। এখনো তিনি অমর হয়ে আছেন মেসিদের মনে। যে গান আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড বাজিয়েছেন অনুশীলনের সময়।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচ খেলেছেন মেসি। ১১৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। যার মধ্যে বিশ্বকাপে করেছেন ১৩ গোল। কাতারে গত বছর বিশ্বকাপ জিতে তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন তিনি। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে ম্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে যাচ্ছেন।
গত রাতে আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। আর্জেন্টিনা ১৭ জুন নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার।
২৫ মিনিট আগে
বিশ্বকাপ মিশন শুরুর আগে খেলোয়াড়দের বোনাস ও পরিবারের সদস্যদের জন্য টিকিট বরাদ্দ নিয়ে ফ্রান্স এবং ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) মধ্যে চলমান বিরোধের অবসান হয়েছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে খেলোয়াড়রা শেষ পর্যন্ত এ বিষয়ে ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন।
৪৩ মিনিট আগে
এক আয়োজক মেক্সিকো গত রাতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। আরেক আয়োজক কানাডা খেলতে নামছে আজ রাতে। কিন্তু দলটির খেলতে হবে নিয়মিত অধিনায়ক ছাড়াই।
৪ ঘণ্টা আগে
গতকাল রাতেই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপ। আজ কানাডা, যুক্তরাষ্ট্রেও শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৪ ঘণ্টা আগে