Ajker Patrika

তারা কী — প্রথম ম্যাচেই দেখাতে চায় যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    
তারা কী — প্রথম ম্যাচেই দেখাতে চায় যুক্তরাষ্ট্র
ক্রিশ্চিয়ান পুলিসিচ (বাঁয়ে) ও ফাবিয়ান বালবুয়েনার (ডানে) এবার তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

গতকাল রাতেই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপ। আজ কানাডা, যুক্তরাষ্ট্রেও শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে যুক্তরাষ্ট্রই ফেবারিট। লাতিন প্রতিপক্ষ প্যারাগুয়ের ফিফা র‍্যাঙ্কিং যেখানে ৪০, সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬তম অবস্থানে। তার চেয়ে বড় কথা, চেনা কন্ডিশন সমর্থকভরা গ্যালারির সামনে খেলবে তারা। তা ছাড়া দলটির লক্ষ্যও ভালো কিছু করা। বিশ্বকাপের আগে দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো ঘোষণা দিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা আমাদের আছে এবং আমরা দারুণ কিছু করতে পারব—এই বিশ্বাস রাখা সম্ভব।’

প্যারাগুয়েকে হারিয়ে সেই ‘দারুণ কিছু’র শুরুটা করতে চায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। গতবার গ্রুপপর্বে অপরাজিত থেকেও শেষ ষোলোয় থামতে হয়েছিল তাদের। তবে এবার ইউরোপীয় বিভিন্ন লিগে খেলা খেলোয়াড়দের নিয়েই দল গড়েছে যুক্তরাষ্ট্র। তারা যে ভালো দল—প্রথম ম্যাচেই দেখিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে সেনেগালের মতো দলকে ৩-২ গোলে হারিয়েছে তারা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে ১-২ গোলে হারলেও দলটির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে তারা। ক্রিস্টিয়ান পুলিসিচের সৃজনশীলতা ও ফোলারিন বালোগানের গোল করার দক্ষতা মার্কিন দলের অন্যতম শক্তির জায়গা।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

আর প্যারাগুয়ে বিশ্বকাপে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তারা মাত্র একবার হেরেছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গুস্তাবো গোমেস ও ওমার আলদেরেতেকে কেন্দ্র করে গড়া রক্ষণভাগ তাদের প্রধান ভরসা। আক্রমণে হুলিও এনসিসো, মিগেল আলমিরোন ও আন্তোনিও সানাব্রিয়া যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

‘ডি’ গ্রুপের এই ম্যাচ দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াইও। একদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের দ্রুতগতির আক্রমণ, অন্যদিকে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও বাস্তববাদী ফুটবল। এর আগে দুই দল পরস্পরের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে। জয়ের পাল্লাটা যুক্তরাষ্ট্রের দিকেই হেলে রয়েছে। তাদের ৫টি জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় মাত্র ২টি ম্যাচে।

লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। ম্যাচের আগে পরিকল্পনামতোই এই মাঠে হবে উদ্বোধনী এক অনুষ্ঠানও। যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। আরও পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র‍্যাপার ফিউচার। আরও থাকবেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত