ইতালির জার্সিতে অভিষেক হলো মালিদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের। গত রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ৭৪ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ড্যানিয়েল মালদিনি। তাতেই লেখা হয়ে গেল ইতিহাস। ফুটবল পেল আরেকটি তিন প্রজন্মের বলার মতো গল্প।
ড্যানিয়েল মাঠে নামার আগেই ৪-১ গোলে এগিয়ে যায় ইতালি। সেই ব্যবধান ধরে রেখেই ঘরের মাঠে জয় পেয়েছে আজ্জুরিরা। দাদা ও বাবার পদাঙ্ক অনুসরণ করে এসি মিলানে খেলেছেন। এবার অভিষেক হলো জাতীয় দলে। ড্যানিয়েলের বাবার নাম সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন পাওলো মালদিনি। ইতালির হয়ে তিনি খেলেছেন ১২৬ ম্যাচ। দাদা সিজার মালদিনি খেলেছেন ১৪ ম্যাচ।
ছেলের অভিষেক উদিনে মাঠে বসে দেখেছেন পাওলো। ২৩ বছর বয়সী ড্যানিয়েল অবশ্য বাবা ও দাদার মতো ডিফেন্ডার হননি। খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, সিরি আর ক্লাব মোনজার হয়ে। ম্যাচ শেষে অভিষেকের রোমাঞ্চটা তিনি প্রকাশ করেন এভাবে, ‘এটা শক্তিশালী, ইতিবাচক অনুভূতি। আমি খুব খুশি যে, মাঠে নামতে পেরেছি এবং ম্যাচটাও ভালোভাবে শেষ হয়েছে। আমার বাবা-মা ম্যাচটি দেখায় আমি আনন্দিত। বাড়ি ফিরলে আমি তাদের সঙ্গে কথা বলব।’
নেশনস লিগের আরেক ম্যাচে জার্মানি ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। সঙ্গে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কার্ড নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলতে পারেননি ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। এই ম্যাচটি দিয়ে নিজেদের চার ফুটবল কিংবদিন্তকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল জার্মানি।
ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস, টমাস ও ইলকাই গুন্দোয়ান আগেই জাতীয় দলকে বিদায় বলেছেন। গতকাল ম্যাচ শুরুর আগে তাঁদের হাতে বিদায়ী স্মারক দিয়ে সম্মান জানায় জার্মান ফুটবল। তবে মাঠে বিশ্বকাপজয়ী অন্য দুই তারকা নয়্যার ও মুলার থাকলেও ছিলেন না ক্রুস।
গতরাতে আরেক আগুনে ম্যাচে জয় পেয়েছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। কোলো মুয়ানির জোড়া গোলে বেলজিয়ামকে ব্রাসেলসে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচটিতে ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন অঁরেলিয়ে চুয়ামেনি। তবে সেই সুযোগেও সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
১৬ মিনিট আগে
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
২ ঘণ্টা আগে
লা লিগায় মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজাতে ডেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের বিতর্ক।
৩ ঘণ্টা আগে