মৌসুমের শেষ মিলান ডার্বি। সেই ডার্বি জিতলেই নিষ্পত্তি হয়ে যাবে সিরি আ। ৫ রাউন্ড হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো হাতে নেবে ইন্তার মিলান। সেটিও নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে, ১৭ পয়েন্ট এগিয়ে থেকে। তবে ঐতিহাসিক সান সিরোতে আজ রাতেই কী শীর্ষ পাঁচ লিগের মধ্যে দ্বিতীয় দল হিসেবে শিরোপা উৎসবে মাতবে নেরাজ্জুরিরা? তার আগেই অবশ্য সুখবর পেয়েছে ইন্টার।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল সিমোনে ইনজাঘির নামও। তবে গতকাল ইন্তারের সভাপতি স্টিভেন জ্যাং নিশ্চিত করেছেন, ইতালিয়ান কোচ যাচ্ছেন না কোথাও। জুভেন্তাসের ৯ বছরের দাপট ভেঙে ২০২০-২১ মৌসুমে নেরাজ্জুরিদের লিগ জিতিয়ে আন্তোনিও কন্তে বিদায় নিলে সান সিরোতে আসেন সিমোনে। গত মৌসুমে তাঁর অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ইন্তার।
এবার লিগ পুনরুদ্ধারে তরতর করে এগিয়েছে সিমোনের দল। সেই পথের কাঁটা হয়ে কিছু সময়ের জন্য হলেও ইন্তারের উৎসব বিলম্বিত করতে চান স্তেফানো পিওলি। এই ডার্বি যে মিলান কোচের কাছে দায়মোচনের! নিজেই এমনটা মনে করেন ১১ বছর পর ২০২১-২২ মৌসুমে মিলানকে স্কুদেত্তো জেতানো কোচ, ‘আমাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছু—গর্ব, দায়িত্ব এবং স্বত্ব নিয়ে খেলব। লিগ টেবিল, (গত) বৃহস্পতিবারের বিদায়, ইন্তারের স্কুদেত্তো পেছাতে করতে এ লড়াই। এটি দায়মোচনের, গর্ব করার মতো সুযোগ।’
মৌসুমের প্রথম ডার্বিতে বড় ব্যবধানে হারের সঙ্গে লিগ পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ। রোমার কাছে দুই লেগে হেরে গত বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে মিলান। শিরোপা শূন্য মৌসুম কাটাতে যাওয়া স্তেফানো এমন দায়মোচনের স্বপ্ন তো দেখবেনই ৭০ হাজার দর্শকের সামনে ডার্বি জিতে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে তাই নিজেদের নিংড়ে দেওয়ার কথায় জানালেন তিনি, ‘আগামীকাল (আজ) আমাদের সবকিছুই করতে হবে যাতে তারা জিততে না পারে।’

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে