কাতার বিশ্বকাপে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ‘থ্রি লায়নস’দের বিপক্ষে হারের ম্যাচে বড় ধাক্কাও খেয়েছে ইরান।
ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভন্দ। যতক্ষণ গোলবারে নিচে ছিলেন ততক্ষণ ইংলিশদের জন্য দেয়াল হয়েছিলেন তিনি। ম্যাচের ৮ মিনিটে বুকোয়া সাকা-হ্যারি কেনদের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে নাক ভেঙেছে তাঁর। প্রতিপক্ষের কোনো ফুটবলারের সঙ্গে নয় সতীর্থ মাজিদ হোসেইনির ধাক্কায়।
মাঠে ১০ মিনিট শুশ্রূষা নেওয়ার পর গোলবারের নিচে দাঁড়ানোর সাহস দেখালেও ম্যাচ শেষ করার ক্ষমতা ছিল না আলীরেজার। ম্যাচের ১৯ মিনিটে নিজেই মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন কোচ কার্লোস কুইরোজকে। পরে তাঁর বদলি হিসেবে মাঠে নামেন সৈয়দ হোসেন হোসাইনি।
আলীরেজা ছিটকে যাওয়ার পর থেকেই গোল উৎসবে মাতে ইংল্যান্ড। ৩৫ মিনিটে দলের হয়ে গোল উৎসবটা শুরু করেন টিনএজার জুড বেলিংহাম। উদীয়মান এই ফরোয়ার্ডে গোলের পর ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন বুকায়ো সাকা। আর অন্য তিন গোল করেন রাহিম স্টার্লিং, মার্কাশ রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশ। ইরানের হয়ে ব্যবধান কমানো জোড়া গোল করেন মেহেদি তারেমি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে