পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়ে বেশ তোপের মুখেই পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রচুর সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে। এবার এই ঘটনার ব্যাপারে মুখ খুললেন তিনি। পর্তুগিজ এই উইঙ্গার জানিয়েছেন, অন্যদের চিন্তা ভাবনাকে তিনি মোটেও পাত্তা দেন না।
ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কদিন আগে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলরা ছিলেন সমালোচনার বিষয়বস্তু। মালিকপক্ষ গ্লেজার্সকেও ধুয়ে দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ মিশন শুরুর আগে কাতারে আজ সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কথা বলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘কখনো আপনি সত্যি লিখবেন, কখনো মিথ্যা কথা লিখবেন। অন্যরা কী ভাবল, তা নিয়ে আমি চিন্তা করি না। সবাই জানে আমি কেমন।’
রোনালদো আরও বলেন, ‘টাইমিং তো টাইমিংই। আপনার দিক থেকে আপনি টাইমিং সম্পর্কে বলতে পারেন।’
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল সবখানেই রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৯৪৯ ম্যাচে করেছেন ৭০১ গোল, অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯১ ম্যাচে করেছেন ১১৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১৮ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৩৩ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে