ওয়েম্বলিতে ফাইনালে হারের হতাশায় মারামারিতে জড়িয়েছেন ইংলিশ সমর্থকেরা। ভিডিও ফুটেজে দেখা গেছে, খেলা শেষে স্টেডিয়ামের যে গেট দিয়ে ইতালিয়ান সমর্থকেরা বেরোচ্ছিলেন, সেটির কাছাকাছি জড়ো হয়েছিলেন প্রচুর ইংলিশ সমর্থক। এই সুযোগে ইচ্ছেমতো ইতালিয়ান সমর্থকদের মারধর করেছেন তাঁরা! হারের হতাশায় মাঠের বাইরে দোকানপাট, গাড়ি ভাঙচুরও করেছেন ইংলিশ সমর্থকেরা।
একটা বড় শিরোপা উৎসবের অপেক্ষায় ছিল ওয়েম্বলি। টাইব্রেকারে হেরে আরেকবার হতাশ হতে হয়েছে ইংলিশদের। ফাইনাল হারের বেদনা সামলাতে না পেরে ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে উঠেছে উগ্র আচরণের অভিযোগ। খেলা শেষে মাঠ থেকে বেরোনোর সময় ফ্যান জোনে ইতালিয়ান সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন ইংল্যান্ড সমর্থকেরা। এই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ইতালি সমর্থকদের বেছে বেছে মারধর করা হচ্ছে। কেউ কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করেছেন! কেউ আবার প্রতিবাদ করতে গিয়ে অতিরিক্ত মার খেয়েছেন। চড়, কিল, লাথি, ঘুষি, ফেলে পেটানো —কিছুই বাদ থাকেনি। একই সঙ্গে ইতালির জাতীয় পতাকার অবমাননা ও বর্ণবিদ্বেষপূর্ণ মন্তব্যেরও অভিযোগ উঠেছে ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে। এরই মধ্যে কিছু সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ও উয়েফা।
সেমিফাইনালেও মাঠের বাইরে ডেনমার্ক সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছিল ইংল্যান্ড সমর্থকদের ওপর।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে