প্রতিযোগিতামূলক ফুটবলে অনেক দিন পার করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ২৫ বছর বয়সী এমবাপ্পে খেলছেন দুর্দান্ত। এই বয়সেই মোটা অঙ্কের টাকায় একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড।
এমবাপ্পের ক্লাব কেনা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়ানের গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, স্বদেশি এসএম কায়েন ক্লাব কিনতে তাঁর খরচ হবে ২ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ২৫৫ কোটি ৮ লাখ টাকা। এতে তিনি ক্লাবটির ৮০ শতাংশ মালিকানা পাবেন। ২০ শতাংশ মালিকানা পাবেন পিয়েলে অ্যান্টিন ক্যাপ্টন। ক্যাপ্টনের তাতে খরচ হবে ৫০ লাখ ইউরো (বাংলাদেশি ৬৩ কোটি ৭৬ লাখ টাকা)।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন ২০২৪ সালে। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। টাকার সঠিক অঙ্ক জানা না গেলেও দেশ বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১. ৫ কোটি ইউরো মৌসুম প্রতি পাবেন তিনি (বাংলাদেশি ১৯১ কোটি ৩০ লাখ টাকা)। পাশাপাশি ১০ কোটি ইউরো সাইনিং বোনাস পাবেন ৫ বছরে। বাংলাদেশি হিসেবে সেটি ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁকে জমকালো উদযাপনের মাধ্যমে বরণও করা হয়েছে।
ক্লাব কিনলে এস এম কায়েন ক্লাবে এমবাপ্পে খেলতেও পারেন। যদিও নিজের কেনা ক্লাবে খেলবেন কি না, সেটা সময়ই বলে দেবে। নিজের ক্লাবে খেলার উদাহরণও রয়েছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। ফোনিক্স রাইজিং ক্লাবটি যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলে।
এস এম কায়েন ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল এমবাপ্পের। তাঁর পরিবারের চাওয়াও ছিল সেটা। তবে লিগ ওয়ান থেকে কায়েনের অবনমন হলে চুক্তি আর হয়নি। এমবাপ্পে এরপর চলে যান মোনাকোতে।

দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
২৬ মিনিট আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
৩ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে
চোটে পড়ায় দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা এক রকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। আজ কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাননি কারভাহাল। শুধু তিনিই নন, কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার জায়গা পাননি স্পেনের বিশ্বকাপ দলে।
৪ ঘণ্টা আগে