বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকার মুচলেকা দিয়ে জামিন পেলেন দানি আলভেজ। ধর্ষণ মামলায় দণ্ডিত আসামি ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে আজ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বার্সেলোনার একটি আদালত।
জামিন মিললেও স্পেন ছেড়ে যেতে পারবেন না আলভেজ। মামলার বাদী কিংবা তাঁর আবাসস্থল কিংবা কর্মস্থলের এক হাজার মিটারের ধারে কাছেও না ঘেঁষার নির্দেশনাও আদালত দিয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়কে। এখানেই শেষ নয়, পাসপোর্ট জমা রেখে প্রত্যেক সপ্তাহেই আদালতে আলভেজকে দিতে হবে হাজিরাও।
গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার তিন সপ্তাহ পর পুলিশ আটক করে আলভেজকে। গত মাসে ধর্ষণের দায়ে আদালত সাড়ে চার বছরের জন্য কারাদণ্ড দেন ৪০ বছর বয়সী আলভেজকে। এই শাস্তির কমানোর জন্য আলভেজ এবং শাস্তি বৃদ্ধির জন্য প্রসিকিউশন আদালতে আপিল করেছে।
জামিন আবেদন নিয়ে আদালতের শুনানিতে আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলা বলেন, জামিনে থাকলে আলভেজ স্পেনের বাইরে যাবেন না। মামলার কোনো আলামত-প্রমাণও ধ্বংস করার চেষ্টা করবেন না। ভিডিও কলে যুক্ত হয়ে এ সময় ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘আমি ন্যায়বিচারে বিশ্বাসী। আমি কোথাও পালিয়ে যাব না। শেষ পর্যন্ত আদালতের হাতেই থাকব।’
আদালত শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করলেও এই জামিনের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আপিলেরও সুযোগ আছে।

অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে আইপিএলে ক্রিকেটারদের পাশাপাশি অনেক ধনকুবেরেরও নজর থাকে। স্টেডিয়ামগুলোও কড়া নিরাপত্তার বলয়ে থাকে। কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটে গেল, তাতে এই টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিক্যামেরা নষ্ট করার দায়ে দুইজনকে গ্রেপ্তার
৩০ মিনিট আগে
বাংলাদেশের জার্সিতে আগেই অভিষেক হয়েছে রিপন মন্ডলের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা সেই তিন ম্যাচ ছিল ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রিয়াল জারাগোজা গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদার কী হয়েছিল, সেটা তিনিই ভালো জানেন। হঠাৎ করে প্রতিপক্ষ ফুটবলারের ওপর আক্রমণ করতে থাকেন তিনি। এমনকি লাল কার্ড দেখার পর আরও উন্মত্ত হয়ে ওঠেন। প্রতিপক্ষ অধিনায়ককে মারলেন ঘুষি। এমন ঘটনায় কড়া শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগে
গুজরাট টাইটান্সের পেসার যশ দয়ালকে বলটা মাত্র তুলে মেরেছেন রিংকু সিং। বলটা ছক্কা হওয়ার আগেই তাঁর উদযাপন শুরু। কারণ, তিনি যে জানতেন সেটা ছক্কা হবেই। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে ২০২৩ আইপিএলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সেই নাটকীয় জয়ের বর্ণনা দেওয়া হয়েছে। সে সময় বীরেন
৩ ঘণ্টা আগে