
কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে বড় দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাদের অনুপস্থিতিতে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে বেশি সম্ভাবনাময় ধরা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এবং ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নকে। কিন্তু ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠেয় ফাইনালে উঠবে এই দুই দলের একটি। কেননা সেমিফাইনালেই যে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
প্রথম লেগে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে আতিথেয়তা দেবে পিএসজি। যারা তারুণ্যনির্ভর একটা দল নিয়েই গতবার চমক দেখিয়ে জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। লুইস এনরিখের দল এখন আরও পরিণত। এবারও লক্ষ্য শিরোপা ধরে রাখা।
পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে বললেন, ‘গত মৌসুমে সবাই ভেবেছিল আমাদের দলটি খুব তরুণ বলে চ্যাম্পিয়নস লিগ জিততে পারব না। এখন সবাই জানে আমরাই চ্যাম্পিয়ন, কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
অভিন্ন লক্ষ্যের কথা বলছেন পিএসজির তারকা স্ট্রাইকার উসমান দেম্বেলেও, ‘ট্রফি জেতার (ধরে রাখার) প্রবল ইচ্ছা আমাদের; শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আমরা।’
এই সেমিফাইনালের বিজয়ীদেরই টুর্নামেন্টের সম্ভাব্য হিসেবে দেখছেন ফুটবলবোদ্ধারা। দুটি দলই রয়েছে দারুণ ফর্মে। লড়াইয়ের আগে প্রতিপক্ষ পিএসজিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি সমীহ করছেন এভাবেই, ‘চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিসের মুখোমুখি হওয়া সম্ভবত কঠিনতম চ্যালেঞ্জ। তবে আমি এখানেই থেমে যেতে চাই না।’

এই জয়ের পর বিদেশের মাটিতে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ বাড়ানোর কথাও বলেছেন তামিম। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফল ভবিষ্যতে অন্য দলগুলোর সঙ্গে সিরিজ আয়োজনের আলোচনায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। সামনে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় এই জয়কে কাজে লাগাতে চান তামিম, ‘অন্যান্
১ ঘণ্টা আগে
অনবদ্য, অসাধারণ, অভূতপূর্ব—ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর কোনো শব্দই যেন যথেষ্ট নয়। ৯ উইকেটে জয়ের পর এখন প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-হাসান মাহমুদরা। ক্রিকেট বিশেষজ্ঞ ইয়ান বিশপ তো বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসামূলক পোস্ট দিয়েছেনই। এমনকি বিশ্বের বিভ
১ ঘণ্টা আগে
হারলেও অবশ্য পুরো সিরিজ বা দলের সামগ্রিক অবস্থাকে এই একটি ম্যাচ দিয়ে বিচার করতে নারাজ স্মিথ, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
১ ঘণ্টা আগে
ইতিহাস গড়ার পর বিশ্ব ক্রিকেটে চলছে ‘বাংলাদেশ-বন্দনা’। ইয়ান বিশপ তো বটেই, ঐতিহাসিক জয়ের পর আরও অনেকেই নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমদের প্রশংসায় ভাসিয়েছেন। প্রশংসা করতে কার্পণ্য করেননি ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সিএ বলছে, ‘চলো বাংলাদেশ।’
২ ঘণ্টা আগে