লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়।
তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার।
মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন।
সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।
গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’
হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’

সিনসিনাটি ওপেনের আয়োজকদের দেওয়া ওয়াইল্ডকার্ডে দ্বৈতের ড্রয়ে জায়গা পেয়েছেন ভেনাস-সেরেনা। ফলে ১৩-২৩ আগস্ট হতে যাওয়া হাজার মাস্টার্সের এই প্রতিযোগিতার নারী দ্বৈতে খেলতে দেখা যাবে উইলিয়ামস বোনদের।
৩ ঘণ্টা আগে
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র এক বছর পর গ্রহণ করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ব্যাখ্যা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার বলে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশের ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে
জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না আর্সেন ওয়েঙ্গার। বরং গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।
৪ ঘণ্টা আগে
আইচি–নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। তাই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াইয়ের আগে জার্মানির এক মাসের ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচকে প্রস্তুতির সবচেয়ে গুরুত্
৫ ঘণ্টা আগে