
নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপ ব্যস্ততায় সময় কাটছে কোডি খাকপোর। ‘এফ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ডাচরা। শেষ ৩২-এর ম্যাচে আগামী ৩০ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। তার আগে এক হৃদয়বিধারক খবর পেলেন দলটির তারকা ফুটবলার কোডি খাকপো।
খাকপোর স্ত্রী নোয়া ভ্যান ডার বিজ জানিয়েছেন, গর্ভাবস্থায় তাদের অনাগত সন্তান মারা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘ভাঙা হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের সন্তান গর্ভাবস্থার সময়ই মারা গেছে। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা তোমাকে সব সময় ভালোবাসব। তুমি সব সময়ই আমাদের ছেলে থাকবে।’
বিজ আরও জানান, শিশুটির নাম রাখা হতো এলাইজা রাফায়েল গাকপো। একই পোস্টে তিনি একটি সাদা-কালো আবেগঘন ছবিও শেয়ার করেন। পরে আরেকটি পোস্টে তিনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন, যেখানে তিনি জানান—চার্চে মোমবাতি জ্বালানোর পর তারা তাদের সন্তান স্যামুয়েলকে নিয়ে আঙিনায় গেলে সেখানে আরেকটি শিশুর সঙ্গে দেখা হয়, যার নামও ছিল এলাইজা। তাঁর ভাষায়, এটি ছিল একটি বিশেষ ইঙ্গিত, যা মনে করিয়ে দিয়েছে তাঁদের সন্তান তাদের ছেড়ে যায়নি।
স্ত্রীর সেই বার্তাটি শেয়ার করে ভক্ত ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান খাকপো। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই শুরুর একাদশে থাকা এই ফুটবলার লেখেন: ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। আমরা অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানানো হোক এবং আমাদের কিছুটা সময় ও জায়গা দেওয়া হোক। ধন্যবাদ।’
খাকপোর অনাগত সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নেদারল্যান্ডসের ফুটবল অঙ্গনে। দেশটির সংবাদমাধ্যম ডে টেলিগ্রাফ জানিয়েছে, সন্তান হারালেও নকআউটে মরক্কোর বিপক্ষে এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা বেশি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপাতত রোনাল্ড কোমানের ক্যাম্পের দিকে তাকিয়ে সবাই।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে