
প্রথম টেস্টের দলে জায়গা পেলেও চোটের কারণে একাদশে লিটন দাসের থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না লিটনের জন্য।
এদিকে প্রথম টেস্টের দলে জায়গা পাওয়ায় বাকিদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়েছিলেন মুশফিক হাসান ও জাকের আলী অনিক। দলে থাকলেও ম্যাচ খেলা হচ্ছে না তাঁদের। এই দুজনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আসন্ন ‘এ’ দলের সফরের প্রস্তুতি শুরু করবেন মুশফিক ও জাকের।
লিটনের পাশাপাশি সুখবর আছে আরও একটি। সফলভাবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিতে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় পৌঁছে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি পেসার। চোটের কারণে এই সফরে নাহিদ রানা না থাকায় বাংলাদেশের পেস বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি হয়েছিল। শরীফুলের অন্তর্ভূক্তি রানার অভাব কিছুটা হলেও পূরণ করবে।
ব্যাটিং ব্যর্থতায় প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ দলের কাছে সোয়া দুই দিনেই ইনিংস এবং ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। মূল সিরিজের আগে লিটনের ফিট হয়ে উঠা দলের জন্য অনেক বড় স্বস্তির কারণ।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৮ ঘণ্টা আগে