নতুন মৌসুমের শুরুতেই বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে অ্যাস্টন ভিলাকে। আজ দিবাগত রাত ১টায় ইউরোপিয়ান সুপার কাপে পিএসজির বিপক্ষে মাঠে নামবে উনাই এমেরির দল। গুরুত্বপূর্ণ সে ম্যাচে তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে পাচ্ছে না ভিলা।
মার্তিনেসের পাশাপাশি অলি ওয়াটকিন্স ও এজরি কনসাকেও পাচ্ছে না ভিলা। ২০২৬ বিশ্বকাপে খেলা এই তিন ফুটবলারকে বাড়তি বিশ্রাম দিয়েছেন এমেরি। ভিলা কোচ জানান, বিশ্বকাপের কারণে দেরিতে মৌসুম শেষ হওয়ায় চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন ছিল এই তিন ফুটবলারের।
সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ‘তাঁরা (মার্তিনেস, ওয়াটকিন্স ও কনসা) আপাতত দলে নেই। তারা ১৯ জুলাই মৌসুম শেষ করেছে এবং আমি তাদের চার সপ্তাহ বিশ্রামের সুযোগ দিয়েছি। এটা একেবারেই প্রয়োজনীয় ছিল।’
মার্তিনেসের অনুপস্থিতিতে গোলবার সামলাবেন নেদারল্যান্ডসের মার্কো বিজোত। ভিলার নিয়মিত দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা বিজোত এবার ইউরোপিয়ান মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ে বড় দায়িত্ব পাচ্ছেন।
প্রথম পছন্দের গোলরক্ষক না থাকলেও এমেরি অবশ্য দল নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘চার সপ্তাহ আগে যেসব খেলোয়াড় নিয়ে আমরা শুরু করেছিলাম, তাদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিয়েও আমরা ম্যাচটির প্রস্তুতি নিচ্ছি। আমি আশা করি, আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারব এবং তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে ম্যাচটি জেতার সুযোগ তৈরি করতে পারব।’
মার্তিনেসকে পেতে ভিলাকে অবশ্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। ২৩ আগস্ট ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের। এর আগে শনিবার বরুশিয়া মোনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভিলা।
মার্তিনেস না থাকলেও পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আর্জেন্টিনার দুই ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া ও আলেহান্দ্রো গারনাচোকে পাচ্ছে ভিলা।
ইউরোপা লিগ জিতে সুপার কাপের টিকিট পেয়েছে অ্যাস্টন ভিলা। ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় কোনো শিরোপা জিতেছিল ক্লাবটি। এবার তাদের সামনে চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে