
বেসবল আর বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব ফুটবলে কখনোই পরাশক্তি ছিল না। এখনো নয়। তবু ঘরের মাঠ, চেনা কন্ডিশনে দর্শকভর্তি গ্যালারির সমর্থন নিয়ে ভালো কিছুর আশা টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের। যেমনটা বলছেন দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো, ‘আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা আমাদের আছে এবং আমরা দারুণ কিছু করতে পারব—এই বিশ্বাস রাখা সম্ভব।’
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে পরের রাউন্ডে ওঠে যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ ষোলোয় শক্তিশালী ডাচ দলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় দল। সে বিশ্বকাপে দলটির দুর্বলতা হিসেবে দেখা হয়েছিল দুর্বল রিজার্ভ বেঞ্চকে। এটা ঠিক যে দল যত শক্তিশালী তাদের রিজার্ভ বেঞ্চও তত ভালো। এবার কিন্তু গত বিশ্বকাপের চেয়ে যুক্তরাষ্ট্রের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী।
এখানেই মার্কিন সমর্থকদের আশাবাদী হওয়ার সুযোগ। পচেত্তিনোর সম্ভাব্য একাদশে ক্রিস রিচার্ডস এবং মার্ক ম্যাকেঞ্জি ২০২২ সালের তুলনায় রক্ষণভাগে বড় আপগ্রেড। আর ফোলারিন বালোগুন চার বছর আগের যেকোনো মার্কিন স্ট্রাইকারের চেয়ে অনেক এগিয়ে। গত বিশ্বকাপে দলের শুরুর একাদশে থাকা টিমোথি উইয়াহর এখন রয়েছে মার্শেইয়ের মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা। এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগে টটেনহামের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের হয়ে ১৮০ মিনিট খেলা জনি কার্ডোসোও জাতীয় দলে নিজের অপরিহার্যতা তৈরি করে নিয়েছেন। মালিক টিলম্যান চ্যাম্পিয়নস লিগে নিজেকে প্রমাণ করেছেন। পিএসভিতে ফরোয়ার্ড রিকার্ডো পেপি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে দ্রুত তাঁর বাজারমূল্য কয়েক কোটি ডলারে পৌঁছাবে। জো স্কালি খেলেন বুন্দেসলিগার আরেক দল মনশেনগ্লাডবাখে। যুক্তরাষ্ট্রের প্রথম একাদশে নিয়মিত না হওয়া হাজি রাইটও ইংলিশ চ্যাম্পিয়নশিপে ১৪টি গোল করে নিজের জাত চিনিয়েছেন। অ্যারনসনও আগের চেয়ে অনেক বেশি গোল ও অ্যাসিস্ট করছেন।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এমন একটি দল পাচ্ছেন মরিসিও পচেত্তিনো, যা আগে যুক্তরাষ্ট্র দলের কোনো কোচ পাননি। ইউরোপীয় বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সমন্বয়ে গড়া যুক্তরাষ্ট্র দলের মিডফিল্ড যেমন শক্তিশালী, তেমনি দলটির গতিময় আক্রমণ। কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ছিল ভালো ‘স্টার্টিং লাইনআপ’, কিন্তু এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পুরো দলটাকেই ‘ভালো’ বলা যায়।
কোচ পচেত্তিনোর প্রিয় ফরমেশন ৪-২-৩-১। এতে দুজন হোল্ডিং মিডফিল্ডার রক্ষণভাগকে মজবুত রাখে এবং আক্রমণভাগে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার বেশি সুযোগ তৈরি করে। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর থেকে কিছু ম্যাচে তিনজন সেন্টারব্যাককেও খেলিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় ১৩ জুন প্যারাগুয়ের ম্যাচ দিয়ে লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ১৯ জুন সিয়াটলে দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ২৬ জুন, তুরস্কের বিপক্ষে খেলবে লস অ্যাঞ্জেলেসে।

কোচ: মরিসিও পচেত্তিনো
যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতবে এটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো তাঁর খেলোয়াড়দের বিশ্বাস করাতে চান—সবকিছুই সম্ভব। ২০২৪ সালের সেপ্টেম্বরে দলটির দায়িত্ব নেওয়ার পর থেকেই শিষ্যদের মনে সেই বিশ্বাসেরই বীজ বপন করে আসছেন পচেত্তিনো। আক্রমণাত্মক ও প্রেসিং ফুটবলে বিশ্বাসী পচেত্তিনো বিশ্বকাপ প্রস্তুতিতে গতি ও দলগত সমন্বয়ের ওপর জোর দিয়ে এসেছেন। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র দল আরও শক্তিশালী এবং আরও বেশি ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে।

তারকা: ক্রিস্টিয়ান পুলিসিচ
ঘরের মাঠে যুক্তরাষ্ট্র ভালো কিছু করতে চাইলে জ্বলে উঠতেই হবে দলের মূল অস্ত্র ক্রিস্টিয়ান পুলিসিচকে। ক্লাব ফুটবলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল খেলোয়াড় তিনি—দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে ২০২১ সালে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে, চেলসির হয়ে জিতেছেন শিরোপাও। ২০১৬ সালে ২৮ মে বলিভিয়ার বিপক্ষে গোল করে জাতীয় দলের সর্ব কনিষ্ঠ গোলদাতা হিসেবে আবির্ভূত হন পুলিসিচ। যুক্তরাষ্ট্র দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার কৃতিত্বও তাঁর। ২০১৮ সালের নভেম্বরে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম নেতৃত্ব দেওয়ার দিন এসি মিলানে খেলা এই উইঙ্গারের বয়স ছিল ২০ বছর ৬৩ দিন।
ডাকনাম: দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস
র্যাঙ্কিং: ১৬
অঞ্চল: কনকাকাফ
অংশগ্রহণ: ১২
প্রথম অংশগ্রহণ: ১৯৩০
সেরা সাফল্য: সেমিফাইনাল (১৯৩০)
বিশ্বকাপে যুক্তরাষ্ট্র
ম্যাচ জয় হার ড্র
৩৭ ৯ ২০ ৮
গ্রুপ পর্বের সূচি
১৩ জুন প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
১৯ জুন অস্ট্রেলিয়া সিয়াটল রাত ১টা
২৬ জুন তুরস্ক লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা

ডালাসের এই দুপুরে লিওনেল মেসি তাঁর পায়ের জাদুতে এত সব দৃশ্যকাব্য রচনা করেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। তবে ওই দৃশ্যটা, ওই যে ম্যাচ শেষের দৃশ্যটা—যখন গ্যালারির কাছে লিওনেল মেসি দর্শকদের অভিবাদন আর শুভেচ্ছার উত্তর দিতে যাচ্ছিলেন, তখন তাঁকে দেখে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন হোসে পেকারম্যান।
১ ঘণ্টা আগে
হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নিয়মই তো নিয়ে এসেছে ফিফা। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের ৪৮ ম্যাচ হয়ে গেছে। ৪৮ দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এমন অবস্থায় টুর্নামেন্টের নিয়ম পরিবর্তনের চিন্তা করছে ফিফা।
২ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। সিরিজ শেষে আইসিসির র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয়-নাসুম আহমেদরা যেমন সুখবর পেয়েছেন, আবার অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদেরও।
৩ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিগলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গবিদ্রূপ। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা...
৩ ঘণ্টা আগে