লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তির পর বরণ অনুষ্ঠানও হয়ে গেছে। শুধু মাঠের খেলায় অভিষেকের অপেক্ষা মেসির। ভক্ত-সমর্থকদের তো খেলা দেখার নিমন্ত্রণও জানিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
শুক্রবার ক্রুজ আজুলের বিপক্ষে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলবে ইন্টার মিয়ামি। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের তো আগ্রহ রয়েছেই। স্বয়ং মেসিরও যেন মাঠে নামার তর সইছে না। ইনস্টাগ্রামে গতকাল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার পোস্ট করেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।’
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। ঝড়-বৃষ্টি সাময়িক সমস্যা করলেও জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান হয়েছে। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। অনুষ্ঠান আয়োজনে মুগ্ধ আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা এসেছেন, তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’
মেসির অভিষেক ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
২ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
২ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
৭ ঘণ্টা আগে